Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ৫ প্রাক্তন পুরপ্রধানের বাড়িতে সিবিআই হানা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কলকাতার পাশাপাশি শহরতলিতেও তেড়েফুঁড়ে নেমেছে সিবিআই। তৃণমূলের দুই হেভিওয়েটের পাশাপাশি উত্তর ২৪ পরগণার হালিশহর ও কাঁচড়াপাড়াতেও পৌঁছেছে সিবিআই। কলকাতার পাশাপাশি জেলাতেও অভিযানে নেমেছে সিবিআই। হালিশহর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অংশুমান রায়ের ও কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদামা রায় ও কৃষ্ণনগর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অসীম সাহা,  নিউ বারাকপুরের প্রাক্তন পুরপ্রধান তৃপ্তি মজুমদারের সিবিআই হানা। দমদমের চেয়ারম্যান হরিন্দর সিং-এর বাড়িতেও হানা দিয়েছে  সিবিআই। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে বলেই সূত্রের খবর। 

হালিশহর পুরসভার প্রাক্তন পুরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই এর চার সদস্যের একটি দল পৌঁছয়। তাঁর বাড়িতে সমস্ত নথি ঘেঁটে দেখেছেন তাঁরা।  ২০১০ থেকে ২০২১ সাল পর্যন্ত পুরপ্রধান ছিলেন ওই তৃণমূল নেতা।

অন্য দিকে, কাঁচড়াপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুদমা রায়ের বাড়িতেও পৌঁছেছে সিবিআই আধিকারিকদের তিন সদস্যের একটি দল। তাঁর বাড়িতেও বিভিন্ন কাগজপত্র খতিয়ে দেখছেন কেন্দ্রীয় তদন্তকারী অফিসাররা। 

উল্লেখ্য, পুরনিয়োগ দুর্নীতির তদন্তে ফিরহাদ হাকিমের পর মদন মিত্রের বাড়িতেও যায় সিবিআই। তৃণমূলের দুই হেভিওয়েটের বাড়িতে সিবিআই। রবিবার সাত সকাল থেকেই পুরনিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে সিবিআই। মদন মিত্রের ভবানীপুরের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তল্লাশি চালানো হচ্ছে। কার্যত কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা ঘিরে রেখেছে বাড়ি। সেই ঘেরাটোপেই তল্লাশি চালাচ্ছে সিবিআই। বাড়িতেই রয়েছেন মদন মিত্র। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খবর।

রবিবার সকালে নিজাম প্যালেস থেকে মোট ১০টি গাড়িতে বের হন সিবিআই আধিকারিকরা। ৫-৬জন সিবিআই আধিকারিকের দল ফিরহাদ হাকিমে বাড়িতে পৌঁছয়। অপর একটি দল পৌঁছয় কামারহাটির বিধায়ক মদন মিত্রের বাড়িতে। অন্যদিকে ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতেও তল্লাশি চালাচ্ছে সিবিআই। পুরমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। তাঁর নিরাপত্তারক্ষীদেরও বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছেনা বলে অভিযোগ।

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার অয়ন শীলের থেকে পাওয়া তথ্য অনুযায়ী পুরসভাগুলিতেও নিয়োগে দুর্নীতির অভিযোগ তোলে সিবিআই, ইডি। সেই অনুযায়ী কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্তের দায়িত্ব পায়। এরপরেই অভিযানে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

গত বৃহস্পতিবার ভোর ৬টা নাগাদ  পুরনিয়োগ দুর্নীতির তদন্তে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে হানা দেয় ইডি। একটানা প্রায় ১৯ ঘণ্টা রথীন ঘোষের বাড়িতে চলে তল্লাশি। রাত দেড়টা নাগাদ মন্ত্রীর বাড়ি থেকে বের হয় ইডি। তাঁদের খালি হাতেই ফিরতে হয়েছে বলে দাবি করেন খাদ্যমন্ত্রী। পাশাপাশি কামারহাটি, টিটাগড়, বরানগর পুরসভার চেয়ারম্যান এবং দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান বাড়ি-সহ মোট ১৪টি জায়গায় তল্লাশি চালায় ইডি।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00