Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হিঙ্গলগঞ্জে লরি ও অটোর সংঘর্ষে মৃত ১, আহত ৪

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষ। ঘটনায় মৃত্যু হয়েছে ১ জনের। গুরুতর জখম ৪জন। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ থানার হাসনাবাদ ও লেবুখালী রোডের দুলদুলি গ্রাম পঞ্চায়েতের কেতার চক পোল এলাকায়।  আহত ব্যক্তিরা হাসপাতালে ভর্তি।

জানা গিয়েছে, হাসনাবাদ থেকে লেবুখালীর অভিমুখে আসছিল মাল বোঝাই লরি। তখনই  যাত্রী বোঝাই একটি অটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে লরিতে। রোগী নিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিল অটোচালক। হঠাৎ সামনের লরি আসায় নিয়ন্ত্রণ হারায় অটোটি। মৃত্যু হয়েছে অটোচালকের।

জানা গিয়েছে, মৃত অটোচালকের নাম মনিরুল গাজী। বয়স ২৮ বছর। আহত হয়েছে অটোতে থাকা ৪ জন যাত্রী। আহতদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  অটোচালককে বসিরহাট বদরতলা হাসপাতালে রেফার করা হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়। লরি চালক পলাতক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হিঙ্গলগঞ্জ থানার পুলিশ। কি কারণে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্যপ অবস্থায় ছিলেন কিনা বা লাগাতার বৃষ্টিতে রাস্তা খারাপ থাকায় এই দুর্ঘটনা কিনা খতিয়ে দেখছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00