Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এই বনেদি বাড়িতে মহামায়াকে সোনার অলঙ্কার পরিয়েই বিসর্জনে পাঠানো হয়

বর্তমানে লরিতে করেই যাওয়া হয় বিসর্জনে। তবে এই পুজোর বিশেষ রীতি মা দুর্গা, লক্ষী, সরস্বতী এবং নবপত্রিকাকে পরিয়ে রাখা সোনার নথ-সহ বিসর্জন করা।

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতার থিম পুজোর বাইরেও শহরতলির মানুষদের বিশেষ আকর্ষণ থাকে কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির উপর। আর বনেদি বাড়ির দুর্গাপুজো মানেই আভিজাত্য ও রাজকীয়তার মেলবন্ধন। উত্তর কলকাতার সাবেক পুজোগুলির মধ্যে একটি সাহা বাড়ির পুজো, বেশ নামকরা। প্রায় ১৭০ বছরের পুরনো এই পুজো। বৌবাজারে ঠাকুর দাস পালিত লেনের পুর্ণচন্দ্র সাহার বাড়ি ‘শ্রী শ্রী দুর্গা ভবন’ নামেই পরিচিত। এই পুজোর বেশ কিছু বিশেষত্ব রয়েছে। এই বাড়িতে সিংহবাহিনী মহামায়াকে ডাকের সাজে সাজিয়ে তোলেন রাষ্ট্রপতি পুরস্কারজয়ী শিল্পী আদিত্য মালাকারের পুত্র প্রবীর মালাকার।

বংশপরম্পরায় তাঁরাই মায়ের মূর্তি তৈরি করে আসছেন। এছাড়াও এই বনেদি বাড়ির পুজো হয় গুপ্ত পঞ্জিকা মতে। দুর্গা ভবনে আলদা বোধনের ঘর রয়েছে। ষষ্ঠীতে সেখানেই হয় বোধন। এরপর অষ্টমীতে কুমারী পুজোর সঙ্গে সঙ্গেই জ্বালানো হয় ১০৮টি প্রদীপ। এদিন বাড়ির মহিলারা ধুনো পুড়িয়ে ও রক্ত দিয়ে দেবী শক্তির আরাধনা করেন। এছাড়াও এই বাড়ির 

পুজোর ভোগেও রয়েছে চমক। সকাল, সন্ধ্যা, রাত্রি- তিন বেলা লুচি, রাবড়ি, ফলমূল ও অন্যান্য মিষ্টি সহযোগে ভোগ নিবেদন করা হয় মহামায়াকে। তবে যুগের ব্যবধানে কিছু প্রথা এখন বিলুপ্ত।

আগে দশমীতে ৪০ জন বাহকের কাঁধে করে প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে রওনা হতেন। কিন্তু বর্তমানে লরিতে করেই যাওয়া হয় বিসর্জনে। তবে এই পুজোর বিশেষ রীতি মা দুর্গা, লক্ষী, সরস্বতী এবং নবপত্রিকাকে পরিয়ে রাখা সোনার নথ-সহ বিসর্জন করা।

বৃষ্টি বাধ সাধলেও প্রস্তুতি অটুট শ্যামনগরের পুজো কমিটিগুলির

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00