Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যর্থ গিল-অক্ষরের দুরন্ত লড়াই, বাংলাদেশের কাছে ৬ রানে হার রোহিতদের

Share:

নিজস্ব প্রতিনিধি, কলম্বো: শুভমন গিল আর অক্ষর পটেলের দুরন্ত লড়াই বিফলে গেল। টপ অর্ডার ব্যাটারদের চরম দায়িত্বজ্ঞানহীনতায় বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে ৬ রানে হেরে গেল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান তুলেছিল। জবাবে ৪৯.৫ ওভারে ২৫৯ রানে গুটিয়ে গেলেন রোহিত শর্মারা। প্রথম একাদশে পাঁচ পরিবর্তনের খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে।

শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে নিয়ম রক্ষার ম্যাচে ২৬৬ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই বিপাকে পড়ে ভারত। ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানে সাজঘরে ফেরেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তানজিম হাসান শাকিবের বলে এনামুল হক বিজয়ের হাতে ক্যাচ তুলে দেন তিনি। সুযোগ পাওয়া তিলক ভার্মা এদিন নিজেকে প্রমাণ করতে পারেননি। ৯ বল খেলে পাঁচ রান করে তানজিমের বলে ফিরে যান। ১৭ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এর পরে জুটি বেঁধে সেই চাপ অনেকটাই কাটান শুভমন গিল ও কে এল রাহুল। দেখেশুনে খেলতে থাকেন দুই ভারতীয় ব্যাটার। নাসুম আমেদ, মুস্তাফিজুর রহমান, মাহেদী হাসানদের সামলে রান মেশিন সচল রাখেন দুজনে। জুটি ভাঙার জন্য আপ্রাণ চেষ্টা চালান টাইগার বোলাররা। শেষ পর্যন্ত ১৮তম ওভারে বল করতে এসে রাহুলকে (১৯) ফিরিয়ে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন মাহেদী হাসান।

রাহুল ফেরার পরে ঈশান কিশনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান গিল। ছক্কা হাঁকিয়ে ৬১ বলে নিজের নবম অর্ধশতরান পূর্ণ করেন। দলের রান ১০০ পার হওয়ার আগেই মেহেদি হাসান মিরাজের বলে লেগ বিফোর উইকেট হয়ে সাজঘরে ফেরেন ঈশান কিশন (৫)। রিভিউ নিয়েছিলেন তিনি। তবে আউটের হাত থেকে রক্ষা পাননি। সূর্যকুমারকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন গিল। টাইগার অধিনায়ক সাকিবের বলে সাজঘরে ফেরেন সূর্য (২৬)। দ্রুত ফিরে যান রবীন্দ্র জাদেজাও (৭)। এর পরে অক্ষর পটেল ও শুভমন মিলে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ১১৭ বলে নিজের পঞ্চম শতরান করেন গিল। শেষ পর্যন্ত মাহেদী হাসানের বলে সাজঘরে ফেরেন শুভমন (১২১)। অষ্টম উইকেটে শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে দলকে জয়ের দোরগোড়ায় প্রায় পৌঁছে দিয়েছিলেন অক্ষর পটেল। ৪৯ ওভারে বল হাতে ভারতীয় শিবিরকে জোড়া ধাক্কা দেন মুস্তাফিজুর রহমান। প্রথম বলে শার্দুল ঠাকুরকে (১১) এবং চতুর্থ বলে অক্ষর পটেলকে ফিরিয়ে দিয়ে হারা ম্যাচের নিয়ন্ত্রণ টিম ইন্ডিয়ার হাত থেকে ছিনিয়ে নেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে শেষ পর্যন্ত ৬ রানে হারিয়ে জিতে যায় বাংলাদেশ।

এশিয়া কাপে অক্ষরের পরিবর্তে কেন শুভমন সহ অধিনায়ক? ব্যাখ্যা দিলেন আগরকর

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

গিল-রাহুলের অদম্য লড়াই, হার বাঁচাতে আরও ১৩৭ রান চাই

ইংল্যান্ডকে জয়ের জন্য ৬০৮ রানের লক্ষ্য দিলেন শুভমনরা

ফের শতরান শুভমনের, ভেঙে দিলেন গাভাসকরের ৫৪ বছরের পুরনো রেকর্ড

৪১ রানে সাত উইকেট খুঁইয়ে ৪৭১ রানে শেষ ভারতের প্রথম ইনিংস

গিল বা রাহুল নয়, বিরাট কোহলির উত্তরসূরি কে? জানালেন ইংল্যান্ডের প্রাক্তন খেলোয়াড়

দিল্লিকে গুঁড়িয়ে প্লেঅফে পৌঁছে গেলেন শুভমন গিলরা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00