Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের সিদ্ধান্ত তৃণমূলের

আগামী ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের বিরুদ্ধে সঙ্ঘাতের রাস্তাই বেছে নিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। আগামী ২৮ মে নয়া সংসদ ভবনের উদ্বোধন অনুষ্ঠান বয়কটের কথা জানিয়েছেন দলের রাজ্যসভার দলনেতা তথা জাতীয মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। তৃণমূল কংগ্রেসই হল প্রথম বিরোধী দল যারা নয়া সংসদ ভবনের উদ্বোধন বয়কট করার কথা ঘোষণা করল। সূত্রের খবর, মমতার দেখানো পথ অনুসরণ করে বিজেপি বিরোধি আরও একাধিক দল রবিবারের অনুষ্ঠান বয়কটের পথে যেতে পারে।

নয়া সংসদ ভবনের উদ্বোধন নিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে বিতর্কের ঝড় উঠেছে। সাংবিধানিক প্রধান রাষ্ট্রপতিকে বাদ দিয়ে কেন প্রধানমন্ত্রীকে দিয়ে সংসদ ভবনের উদ্বোধন করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস-সহ একাধিক দল। এমনকী রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে অভিযোগ করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তড়িঘড়ি করে সংসদ ভবনের উদ্বোধন করছেন বলেও বিরোধী শিবিরের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এদিন নয়া সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কটের কথা ঘোষণা করতে গিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন টুইটে লিখেছেন, ‘সংসদ শুধু নতুন একটা ভবন নয়। এর পুরানো ঐতিহ্য, মূল্যবোধ, নজির এবং নিয়ম-সহ একটি প্রতিষ্ঠান যা ভারতীয় গণতন্ত্রের ভিত্তি। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ও সবের কোনও মূল্য নেই। রবিবার নতুন যে ভবন উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ‘আমিত্ব’ ফলানোর হাতিয়ার। তাই আমরা ওই অনুষ্ঠান থেকে নিজেদের সরিয়ে নিচ্ছি।’

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

“অধিকার সবার, আন্দোলন কখনও হিংসাত্মক হয় না’, দিল্লি সফরের আগে চাকরিহারাদের বড় বার্তা অভিষেকের

তেহট্টের তৃণমূল বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় তৃণমূল কংগ্রেস

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

১০০ টাকা ঘুষ দিয়ে বাংলার মহিলাদের অপমানিত করা হচ্ছে,  শাহকে কটাক্ষ ডেরেকের

তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটেরই শরিক, জানিয়ে দিলেন ডেরেক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00