Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজ্ঞাপনে তৃণমূলকে নিশানা, সুকান্তকে শোকজ নির্বাচন কমিশনের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: পঞ্চম দফার ভোটের আগেই বড়সড় অস্বস্তিতে পড়লেন বিজেপির পশ্চিমবঙ্গ শাখার সভাপতি সুকান্ত মজুমদার। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ‘ভিত্তিহীন’ অভিযোগ তুলে বিজ্ঞাপন দেওয়ায় বিজেপির রাজ্য সভাপতিকে শনিবার শোকজ করেছে নির্বাচন কমিশন। ওই শোকজের জবাব দেওয়ার জন্য বালুরঘাটের বিদায়ী সাংসদকে ৭২ ঘন্টা সময় দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জবাবে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও কমিশনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

লোকসভার ভোট উপলক্ষে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে বিজ্ঞাপন প্রকাশ করেছিল বঙ্গ বিজেপি। ওই বিজ্ঞাপনে কয়লা ও গরু পাচারের সঙ্গে বাংলার শাসকদল জড়িত বলে অভিযোগ তোলা হয়। এমনকী মনরেগা প্রকল্পে ১ কোটি ৩০ লক্ষ ভুয়ো জব কার্ড রয়েছে বলেও দাবি করা হয়। সেই সঙ্গে আবাস যোজনাতেও দুর্নীতির অভিযোগ তোলা হয় তৃণমূল পরিচালিত রাজ্য সরকারের বিরুদ্ধে। বঙ্গ বিজেপির ওই বিজ্ঞাপন নিয়ে গত ৫ মে নির্বাচন কমিশনে নালিশ জানায় তৃণমূল নেতৃত্ব। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকে চিঠি দিয়ে কড়া পদক্ষেপ নেওয়ার আর্জি জানানো হয় ঘাসফুল শিবিরের তরফে।  

তৃণমূল কংগ্রেসের কাছ থেকে নালিশ পেয়ে বেশ কয়েকদিন নির্বিকল্প সমাধিতে থাকার পরে নড়েচড়ে বসেছে নির্বাচন কমিশন। এদিন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে ওই বিজ্ঞাপনের জন্য কারণ দর্শানোর নোটিশ ধরানো হয়েছে। কমিশনের সচিব রাকেশ কুমারের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘কেন দলের দেওয়া ওই বিজ্ঞাপনকে নির্বাচনী বিধি ভঙ্গের আওতায় ফেলা হবে না, তার কারণ ব্যাখ্যা করুন।’ যদিও সুকান্ত মজুমদারকে নির্বাচন কমিশনের শোকজের সিদ্ধান্তে খুব একটা খুশি নয় তৃণমূল কংগ্রেস। দলের তরফে বলা হয়েছে, ৫ মে নালিশ জানানোর দুই সপ্তাহের মাথায় ব্যবস্থা নেওয়া হল। যে ক্ষতি হওয়ার তা হয়ে গিয়েছে। এখন ব্যবস্থা নিয়ে কী হবে? সবটাই লোক দেখানো। বিজেপি’র স্তাবকতা করতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার শিরদাঁড়া সোজা রাখতে পারছেন না।

নির্বাচন কমিশনের ‘নির্দেশ’ মানল না নবান্ন, ৪ অফিসারকে সাসপেন্ড করল না

বিহারে বিশেষ সংশোধনীতে ৫২ লক্ষ ভোটারের নাম বাদ দিল নির্বাচন কমিশন

মোদির অভিযোগের জবাব কড়ায়-গণ্ডায় দিল তৃণমূল কংগ্রেস

“অধিকার সবার, আন্দোলন কখনও হিংসাত্মক হয় না’, দিল্লি সফরের আগে চাকরিহারাদের বড় বার্তা অভিষেকের

তেহট্টের তৃণমূল বিধায়কের প্রয়াণে শোকপ্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রান্নার গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় তৃণমূল কংগ্রেস

শুভেন্দুর গড়ে বিজেপিতে ফের ভাঙন ধরাল তৃণমূল

নির্বাচন কমিশনের কেলোর কীর্তি, কলকাতার ভোটারের নাম রয়েছে হরিয়ানার তালিকাতেও

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00