Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটেরই শরিক, জানিয়ে দিলেন ডেরেক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ লোকসভা নির্বাচনের আগে গ্রেফতার হয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। আর তাঁর গ্রেফতারির প্রতিবাদে রবিবার দিল্লির রামলীলা ময়দানে শুরু করেছে বিরোধী জোট INDIA সমাবেশ । সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন। এদিন সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন,’সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) INDIA জোটের সদস্য ছিল এবং থাকবে। এটা বিজেপি বনাম গণতন্ত্রের লড়াই।‘

লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে একাই লড়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। অর্থাৎ শাসক দল বাংলায় কংগ্রেস এবং সিপিএমের সঙ্গে জোট করবে না। তারপরেই জল্পনা শুরু হয়  INDIA জোট থেকে আলাদা হয়েছে তৃণমূল কংগ্রেস।  এই আবহেই বিরোধী জোটে রয়েছেন বলে জানিয়ে দিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন।

উল্লেখ্য , লোকসভা নির্বাচনের  ঠিক আগে অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতার করে ইডি। আর তা নিয়েই একসঙ্গে সরব হয়েছে বিরোধী শিবির।  রবিবার ঐতিহাসিক রামলীলা ময়দানে শুরু হতে চলেছে INDIA জোটের মেগা সমাবেশ । রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, শরদ পাওয়ার, উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদবের মতো INDIA জোটের শীর্ষ নেতারা এই সমাবেশে উপস্থিত থাকবেন। এই সমাবেশ থেকে  দেশের গণতন্ত্রকে বাঁচাতে এবং বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রের বিরুদ্ধে আওয়াজ তোলা হয়েছে।

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

‘৪ তারিখের পর সব অত্যাচারের হিসেব হবে’, সবং থেকে বিজেপিকে হুঁশিয়ারি অভিষেকের

নন্দীগ্রাম পুনরুদ্ধারে উন্নয়নই শাসক দলের হাতিয়ার

দলকে অস্বস্তিতে ফেলে শতাব্দী-সহ তৃণমূলের মহিলা সাংসদদের নিশানা কল্যাণের

অসমের ডিটেনশন ক্যাম্পে আটক মুর্শিদাবাদের ৩ পরিযায়ী শ্রমিক, চিন্তায় পরিবার

‘দাগি অযোগ্য’ তালিকায় নাম, এসএসসির বিরুদ্ধে মামলার হুমকি তৃণমূলের পুরমাতার

কলকাতায় দার্জিলিংয়ের কোর কমিটির সঙ্গে বৈঠক অভিষেকের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

0:00