Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজ শেষ কংগ্রেসের প্লেনারি অধিবেশন, ভাষণ দেবেন রাহুল

আজ অধিবেশনের শেষ দিন

Share:

নিজস্ব প্রতিনিধি, রায়পুর: কংগ্রেসের প্লেনারি অধিবেশনের আজ, রবিবার শেষ দিন। শেষ দিনে ভাষণ দেবেন রাহুল গান্ধি। রাহুলের নেওয়া ভারত জোড়ো যাত্রা কর্মসূচি সদ্য শেষ হয়েছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী – রাহুল যেখানেই গিয়েছেন, পেয়েছেন অভাবনীয় জমসমর্থন। গতকাল সনিয়া গান্ধি তাঁর ভাষণে রাহুলের কর্মসূচির প্রসঙ্গ উত্থাপন করেন। সেই সঙ্গে নানা ইস্যুতে কেন্দ্রে আসীন শাসকদলকে তুলোধনা করেন।  কংগ্রেসের প্লেনারি অধিবেশনের দ্বিতীয় দিনে বেশ কয়েকটি প্রস্তাব গৃহীত হয়। সেই সব প্রস্তাবের মধ্যে উল্লেখযোগ্য জনসংযোগের ওপর গুরুত্ব আরোপ। একই সঙ্গে বলা হয়েছে, দলের কোনও কর্মী যেন মাদক জাতীয় কোনও সামগ্রী সেবন না করেন। কোনওভাবেই তারা যেন দুর্নীতিতে জড়িয়ে না পড়েন। কেন্দ্রীয় আসীন শাসকদল মুখে গণতন্ত্রের কথা বললেও আসলে যে সরকার স্বৈরাচারী নীতিতে বিশ্বাস করে, সেটা ঠারোঠোরে বুঝিয়ে দিয়েছন সনিয়া গান্ধি। আজ রাহুল কী বলেন সে দিকে, তাকিয়ে কংগ্রেসের কয়েক হাজার নেতা-কর্মী সমর্থক। রাজনৈতিক মহল মনে করছে, রায়পুরের প্লেনারি অধিবেশন কংগ্রেসের কাছে পরবর্তী লোকসভা ভোটের ড্রেস রিহার্সাল। 

দলীয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্লেনারি সেশনের শেষ দিনে একটি জনসভার আয়োজন করা হয়েছে। সেই জনসভায় ভাষণ দেবেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, দলের নবনির্বাচিত সভাপতি মল্লিকার্জুন খারগে, সনিয়া গান্ধি। ভাষণ দেওয়ার কথা রাহুলেরও। তার আগে রাহুল বক্তব্য রাখবেন দলের প্লেনারি অধিবেশনে। যুবরাজ কী বলে সে দিকে তাকিয়ে  দলের কর্মীরা। 

আরও পড়ুন কংগ্রেসের প্লেনারিতে অভিনব কায়দায় প্রিয়ঙ্কাকে অভ্যর্থনা

প্রদেশ কংগ্রেস দফতরে গুণ্ডামির দায়ে ধৃত ৩, মূল পাণ্ডা রাকেশকে খুঁজছে পুলিশ

পটনায় ‘গুন্ডামি’ বিজেপি কর্মীদের, কংগ্রেস কার্যালয়ে ঢুকে ভাঙচুর

‘রাহুল তরুণ নেতাদের ভয় পান’- চা চক্র বয়কট করায় বিরোধীদের কটাক্ষ মোদির

কমিশনের ঘোষিত বিহারের সাত ‘মৃত ভোটারের’ সঙ্গে চা খেলেন রাহুল, প্রকাশ্যে নয়া ভিডিও

‘নির্বাচন কমিশনকে ভোট লুটের যন্ত্রাংশ বানিয়েছে বিজেপি’, তোপ স্ট্যালিনের

‘মহারাষ্ট্রে ভোটের আগে ১৬০ সিটে জিতিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন দুই ব্যক্তি’, বিস্ফোরক দাবি পওয়ারের

‘পুরনো বোতলে নতুন মদ’, ভোট চুরির অভিযোগ খণ্ডন করে রাহুলকে নিশানা নির্বাচন কমিশনের

স্বস্তি রাহুলের, মানহানি মামলায় জামিন দিল চাইবাসা আদালত

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00