Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন জানিয়েছিলেন দৃষ্টিহীন, দাদার রাইটার হলেন ভার্চুয়াল বোন

সোশ্যাল মিডিয়ায় আবেদনকারীর পোস্ট দেখে রাইটার হলেন ছোট্ট বোন।

Share:

নিজস্ব প্রতিনিধি: বোন এগিয়ে না এলে টেট (TET) পরীক্ষা দেওয়ার স্বপ্ন অধরাই রয়ে যেত দৃষ্টিহীন দাদার। তবে এরশাদ করিমের স্বপ্ন পূরণ করলেন ভার্চুয়াল বোন সায়নী দাস। সোশ্যাল মিডিয়ায় আবেদনকারীর পোস্ট দেখে রাইটার হলেন ছোট্ট বোন।

কে বলেছে সোশ্যাল মিডিয়া মানেই শুধু ‘ওপর ওপর দেখনদারি’ সম্পর্ক? আন্তরিকতা নেই? এই ভাবনা যে ভুল, তা প্রমাণ করল দশম শ্রেণির ছাত্রী সায়নী দাস। বিশেষ ভাবে সক্ষম গোঘাটের কামারপুকুরের বাসিন্দা এরশাদ করিম। মেধাবী এই পরীক্ষার্থী রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করেছেন। বর্তমানে তিনি বিএড পড়ছেন।  জানা গিয়েছে, রাইটার খুঁজে পাচ্ছিলেন না এরশাদ। তাঁর বন্ধু, রাইটারের খোঁজ করে পোস্ট করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। তা দেখেই বাবার ফোন থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করে ত্রিবেণীর বিধানচন্দ্র রায় স্কুলের ছাত্রী। 

হুগলী উইমেন্স কলেজে গিয়ে দাদার ‘রাইটার’ হয় সে। আর বোনের সঙ্গে পরীক্ষা দিয়ে বেরিয়ে এসে আপ্লুত দাদা বলেন, ‘বিফলে যাবে না পরীক্ষা’।

মৌলবাদের রাজনীতিতে যেন ভরে যাচ্ছে দেশ। তারই মাঝে সাম্প্রদায়িকতাকেও চ্যালেঞ্জ ছুঁড়লেন এই দাদা ও বোন। সায়নীকে কুর্নিশ জানাচ্ছেন নেটিজেনরা। প্রতারণার জাল ছড়িয়ে পড়ছে সমাজ মাধ্যম জুড়ে। সেই প্ল্যাটফর্মেই নজির গড়লেন ছোট্ট সায়নী।

মিছিল শুরুর আগেই আটক, প্রিজন ভ্যানে ঠাঁই চাকরিহারাদের

আইনি জটিলতা চললে ২০২৩-এর টেটের ফল প্রকাশ করা অসম্ভব, ঘোষণা পর্ষদ সভাপতির

২০২৪ সালে বসছে না Teacher Eligibility Test বা TET’র আসর

কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে চাকরিপ্রার্থীদের কাউন্সেলিং শুরু

হাইকোর্টেই বিক্ষোভের মুখে বিকাশ, শুনলেন ‘চাকরিখেকো’ শ্লোগান

সুপ্রিম রায়ে চাকরি বহাল বাংলার ৮ হাজার B.ED প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের

লোকসভার আগেই প্রাথমিক টেটের ফলপ্রকাশ!

সুপ্রিম নির্দেশের পরেও শিক্ষক নিয়োগ নিয়ে মামলা হাইকোর্টে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00