Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

২০২৪ সালে বসছে না Teacher Eligibility Test বা TET’র আসর

গৌতমবাবু জানিয়েছেন, এই বছর TET না হলেও আগামী ৬ মাসের মধ্যে তার আয়োজন করা হবে। অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল নাগাদ সম্ভাবনা থাকছে পরবর্তী TET’র।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের চাকরিমুখী তরুণ প্রজনেম্র কাছে বড় ধাক্কা। চলতি বছর হচ্ছে না রাজ্যের প্রাথমিক স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগের(Primary School Teacher Recruitment) জন্য মান নির্ধারণকারী পরীক্ষা Teacher Eligibility Test বা TET। এদিন অর্থাৎ সোমবার এমনটাই জানিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ বা West Bengal Board of Primary Education যাকে অনেকে WBBPE বলেও চেনে। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, পর পর দু’বছর পরীক্ষা হলেও এ বার TET না হওয়ার কারণ হিসাবে আইনি মামলা এবং পূর্বে পাশ করা চাকরিপ্রার্থীদের নিয়োগ না হওয়াকেই ‘দায়ী’ করতেছেন পর্ষদের বর্তমান সভাপতি গৌতম পাল। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আশ্বস্ত করা হয়েছিল, আগামীদিনে TET নিয়ে আর কোনও সমস্যা হবে না। প্রতি বছরই নেওয়া হবে পরীক্ষা। কিন্তু এবার পর্ষদের গলায় শোনা গেল অন্য সুর। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, চলতি বছর আর TET নেওয়া যাবে না। আগে নিয়োগ হবে তারপর পরীক্ষার কথা ভাবা হবে।

আরও পড়ুন, নায্য মূল্যে মাছ বিক্রির জন্য নতুন ৩৫টি স্টল খুলছে রাজ্য

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল(Goutam Pal) জানিয়েছেন, ২০২২ ও ২০২৩ সালে TET হলেও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখনও নিয়োগ করা হয়নি। সে কারণেই ২০২৪ সালে TET নেওয়া হবে না। তাঁর দাবি, ‘আগে দ্রুত নিয়োগ করতে হবে। তারপরই নেওয়া হবে পরীক্ষা।’ ২০২২ সালে TET দিয়েছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী। সেই পরীক্ষায় দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হলেও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পাশাপাশি ২০২৩-এও পরীক্ষা নেওয়া হলে ফল প্রকাশ হয়নি এখনও। এই পরিস্থিতিতে যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে সমস্যায় পড়বে পর্ষদ। এর আগে প্রতিবছর TET নেওয়ার কথা জানালেও TET নিয়ে ভূরিভূরি অভিযোগ ছিল। সে কারণেই দীর্ঘদিন ধরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া হয়নি। এরপর ২০২২ সালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং ৫ বছর পর ওই সালের ডিসেম্বরেই নেওয়া হয়েছিল টেট পরীক্ষা। সবাই ভেবেছিল এবছরেও ডিসেম্বর মাসেই হয়তো TET’র আসর বসবে। কিন্তু সেই সিদ্ধান্তেই এখন বালি ঢেলে দিলেন খোদ পর্ষদ সভাপতি।

আরও পড়ুন, বর্ধিত হারে পেনশনের জন্য আবেদন প্রায় সাড়ে ১৭ লক্ষ, অথচ পাচ্ছেন মাত্র ৮ হাজারের সামান্য বেশি

রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এ বছর আর TET হওয়ার সম্ভাবনা নেই। হাতে আর মাত্র ২ মাস সময় আছে। তার মধ্যে আগের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে নতুন নিয়োগ শুরু করা সম্ভব নয় বলেই মনে করা হচ্ছে। এদিকে, পরীক্ষা না হলেও স্বাভাবিকভাবেই পরবর্তীতে বেড়ে যাবে চাকরিপ্রার্থীর সংখ্যা। বিরোধীদের দাবি, সংসদের এই সিদ্ধান্তের ফলে বিপাকে পড়লেন হাজার হাজার চাকরিপ্রার্থী। তবে এদিন পর্ষদ সভাপতি হিসাবে গৌতমবাবু এটাও জানিয়েছেন, ‘TET এ বছরে না হলেও কিছুটা পিছিয়ে তা আগামী ৬ মাসের মধ্যে গ্রহণ করা হবে।’ অর্থাৎ ২০২৫ সালের এপ্রিল মাস নাগাদ সম্ভাবনা থাকছে পরবর্তী TET’র। সঙ্গে তিনি এটাও জানিয়েছেন, ‘বেশ কিছু আইনি জটিলতা রয়েছে। তা দূর করে খুব শীঘ্রই আমরা ২০২৩ সালের TET-র ফলপ্রকাশ করব। আমরা চাই, স্বচ্ছতা বজায় থাকুক।’ উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ ডিসেম্বর TET’র আয়োজন করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন রেজিস্ট্রেশন(Registration) করলেও পরীক্ষায় বসেন ২ লক্ষ ৭২ হাজার জন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00