Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুকুরে ভাসছে পচাগলা মৃতদেহ, চাঞ্চল্য কাটোয়ায়

সাত সকালে অচেনা ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার অন্যতম মহকুমা শহর কাটোয়ার বুকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্টেশনের প্ল্যাটফর্ম লাগোয়া পুকুর পড়ে রয়েছে পচাগলা মৃতদেহ। সোমবার সকালে সেই দৃশ্য দেখে শিউরে উঠলেন স্টেশনে আসা যাত্রী থেকে এলাকার বাসিন্দারা। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান(Purba Burdhwan) জেলার অন্যতম মহকুমা শহর কাটোয়ার(Katwa) বুকে। শহরের রেলস্টেশনের(Rail Station) ৭ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া একটি পুকুরে এদিন সেই দেহ ভাসতে দেখেন স্টেশনে ট্রেন ধরতে আসা যাত্রী ও এলাকার বাসিন্দারা। আর তার জেরেই ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। খবর যায় পুলিশের(Police) কানেও। তাঁরাই ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার(Body Recover) করে তা ময়নাতদন্তের জন্য পাঠান কাটোয়া মহকুমা হাসপাতালে। যদিও মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি।

আরও পড়ুন হাইকোর্টে ধাক্কা শুভেন্দুর, খারিজ ডিজির বিরুদ্ধে মামলা

সোমবার সকালে কাটোয়ার রেলস্টেশনে ৭ নম্বর প্ল্যাটফর্মের পাশে একটি পুকুরে মৃতদেহ ভাসতে দেখে এলাকার বাসিন্দারা। পুকুরে ভাসতে থাকা মৃত ব্যক্তির শরীরের কিছু অংশের মাংস গলে গিয়েছিল। তাঁর পরনে ছিল শার্ট ও হাফ প্যান্ট। দেহ পচে গলে যাওয়ায় এলাকার বাসিন্দারা মৃত ব্যক্তিকে দেখে চিন্তে পারেননি। পুলিশ অবশ্য দেহটির ছবি তুলে আশপাশের থানাগুলিতে পাঠিয়ে দিয়েছে যদি তা দেখে কেউ শনাক্ত করতে পারেন মৃত ব্যক্তিকে। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে দুর্ঘটনাবসশ্বত ওই ঘটনাটি ঘটেছে।  তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, অথবা মৃতকে খুন করা হয়েছে কিনা তা নিয়েও তদন্ত চলছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর আসল স্পষ্ট করে বলা যাবে।

আরও পড়ুন নেটে বাজিমাত পিয়াসার, হার প্রতিবন্ধকতার

এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘আমরা দেখে লোকটাকে চিনতে পারছি না। মুখটাও ভাল করে বুঝতে পারছি না। আমাদের এলাকার কেউ বলে তো মনে হচ্ছে না।দেহটা উপুড় করে ফেলা ছিল। হয়তো রেল স্টেশন যাওয়ার সময় অসাবধানতায় জলাশয়ে পড়ে গিয়ে ব্যক্তিটির মৃত্যু হয়েছে। আবার কেউ খুন করে এখানে এনে বডি ফেলে দিয়েও যেতে পারে।’

১৮দিন ধরে নিখোঁজ ব্যবসায়ী, ইছামতীর তীরে উদ্ধার পচাগলা দেহ

নদিয়ায় সাত সকালে ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য, পরিকল্পিত খুনের দাবি পরিবারের, তদন্তে পুলিশ।

SSC ভবন আসার আগেই আটক সুমন বিশ্বাস, অভিযান রুখতে প্রস্তুত পুলিশ

শিশু মৃত্যুকে ঘিরে অগ্নিগর্ভ হাওড়া, জিটি রোডে বিক্ষোভ, মোতায়েন পুলিশ ও র‍্যাফ

মর্মান্তিক মৃত্যু, জমি বিবাদ ঘিরে পুলিশের মারে মৃত্যু বৃদ্ধের, অবরোধ বিক্ষোভ

কেষ্টপুর বাগজোলা খালে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার

সোনাঝুরিতে উদ্ধার মহিলার রক্তাক্ত দেহ

বাংলাদেশি মডেল শান্তা পালকে ভুয়ো নথি তৈরি করে দেওয়ার ঘটনায় মেমারি থেকে গ্রেফতার আরও এক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00