Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইজরায়েলের মসনদে ফের নেতানিয়াহু, অভিনন্দন মোদির

ইজরায়েলে ক্ষমতা বদল। ফের মসনদে বসতে চলেছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার নির্বাচনে তাঁর পরাজয় স্বীকার করে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ইজরায়েলে ক্ষমতা বদল। এক যুগের শাসন শেষে গত বছরের জুনে ক্ষমতা হারান বেঞ্জামিন নেতানিয়াহু (Benjamin Netanyahu)। মাত্র ১ ভোটের ব্যবধানে জিতে তাঁর জায়গায় ইজরায়েলের (Israel)  প্রধানমন্ত্রী হন নাফাতালি। কিন্তু ফের মসনদে বসতে চলেছেন নেতানিয়াহু। বৃহস্পতিবার নির্বাচনে তাঁর পরাজয় স্বীকার করে নিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ। ‘ভারত বন্ধু’ দক্ষিণপন্থী নেতানিয়াহুকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চার বছরে পঞ্চমবার ভোটের দামামা বাজিয়ে গত ১ নভেম্বর ইজরায়েলে ভোট হয়। জানা গিয়েছে, ৯৯ শতাংশ ব্যালটের গণনার পরে দেখা গিয়েছে ১২০ আসনের মধ্যে ৬৪টিতেই অনায়াস জয় পেয়েছে নেতানিয়াহুর দলের জোট। এরপরই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর নির্দেশ দেন লাপিদ। ইতিমধ্যেই নেতানিয়াহুকে জয়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গত জুনেই সংসদ ভাঙার পরিস্থিতি তৈরি হয়েছিল ইজরায়েলে। প্রস্তাব পেশ করেছিল ইজরায়েল সরকার নিজেই। কিন্তু শেষ মুহূর্তে বেশ কিছু আইনি প্রক্রিয়া নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে সরকারের শরিক দলগুলি। দেশের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন ইয়াইর লাপিদ। তখনই জানা গিয়েছিল নির্বাচন না হওয়া পর্যন্ত আপাতত অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব সামলাবেন প্রাক্তন বিদেশমন্ত্রী। ভোট হবে অক্টোবর বা তার পরে।

ইজরায়েলের প্রাক্তন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট আগেই জানিয়ে দিয়েছিলেন, নির্বাচনে লড়তে চান না তিনি। সেই সঙ্গে তাঁর দল ইয়ামিনা পার্টির সব দায়িত্ব থেকেও অব্যাহতি নেন তিনি। তখনই পরিষ্কার হয়ে গিয়েছিল আগামী নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে লাপিদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে। বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আমজনতার মধ্যে খুবই জনপ্রিয় নেতানিয়াহু। নির্বাচনে জিতে তিনিই প্রধানমন্ত্রী হবেন বলেই ভবিষ্যদ্বাণী করেছিলেন তাঁরা। শেষপর্যন্ত সেটাই সত্যি হল। ফের দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন অভিজ্ঞ  এই নেতাই। এই খবরে নিশ্চিত ভাবেই খুশি নয়াদিল্লি। কেননা নেতানিয়াহুর প্রত্যাবর্তনে ভারত-ইজরায়েল দ্বিপাক্ষিক সম্পর্কের আরও উন্নতি হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

প্যালেস্টাইন সম্পর্কে দুর্বলতা, কর্মী ছাঁটাই করল মাইক্রোসফট

গাজায় জাতিসংঘের সেনা মোতায়েনের ডাক আইরিশ প্রেসিডেন্টের

গাজায় ইজরায়েলি হামলায় নিহত ৫ সাংবাদিক, নিন্দার ঝড় সর্বত্র

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৭০-র বেশি ফিলিস্তিনির

ক্ষুধার রাজ্যে গাজায় অনাহার-ইজরায়েলি হামলায় প্রাণ গেল ৭৬ জনের

গাজায় কাজ দ্রুত শেষ করুক ইজরায়েল, নির্দেশ মার্কিন প্রেসিডেন্টের

গাজায় ত্রাণ নিতে গিয়ে ইজরায়েলি সেনার গুলিতে নিহত ৬৭ ফিলিস্তিনি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00