Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে ইঞ্জিনিয়ারের বাড়িতে তল্লাশি গোয়েন্দাদের

কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে পানিহাটি পুরসভা এলাকার বাসিন্দা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন গোয়েন্দারা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দিলেন লালবাজারের গোয়েন্দারা। কোটি কোটি টাকা প্রতারণার অভিযোগে পানিহাটি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের নিউ কলোনি এলাকার বাসিন্দা এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের বাড়িতে হানা দেন গোয়েন্দারা। শুক্রবার পাঁচ সদস্যের গোয়েন্দা দল এই তল্লাশি অভিযানে যান।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ারের নাম পার্থ গুহ। রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতারণা করে টাকা তছরুপের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। শুধু রাজ্যে নয় বিদেশেও একটি বহুজাতিক সংস্থার সঙ্গে প্রতারণা এবং কয়েক কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে ওই ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে। শুক্রবার তাঁর বাড়িতে গোয়েন্দারা হানা দিলেও তিনি পলাতক বলে জানা গিয়েছে। তবে ইতিমধ্যে পার্থ গুহ’র ঘনিষ্ঠ বলে পরিচিত এক ব্যক্তিকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। ধৃত ওই ব্যক্তির নাম শাকিল। পুলিশ সূত্রে খবর, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু তথ্য উঠে এসেছে। জেরা করার পর শুক্রবার তাঁকে নিয়ে পানিহাটি নিউ কলোনিতে পার্থ’র খোঁজে তল্লাশি অভিযানে যান গোয়েন্দারা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটি নিউ কলোনির বাড়িটি ভাড়া দিয়েছেন অভিযুক্ত সফটওয়্যার ইঞ্জিনিয়ার পার্থ গুহ। আদতে সোদপুরের একটি অভিজাত আবাসনে তাঁর স্ত্রীকে নিয়ে থাকেন। কিন্তু স্থানীয়দের দাবি, গত ৬ মাস ধরে পার্থকে এলাকায় দেখা যাচ্ছে না। অন্যদিকে পার্থকে না পেলেও তাঁর নিউ কলোনির বাড়িতে ভাড়া থাকা বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হত, কীভাবে ভাড়াটিয়ারা পার্থ’র কাছে ভাড়ার টাকা পাঠাতেন, সেই বিষয়ে জানতে চান তাঁরা।

নিস্তার নেই কসবাকাণ্ডের হোতা মনোজিতের, মারাত্মক প্রমাণ হাতে পেল কলকাতা পুলিশ

তদন্তের ক্ষেত্রে বিশেষ ইউনিট গঠন লালবাজারের

বামেদের ব্রিগেড, ছুটির শহরকে সচল রাখতে কী ব্যবস্থা লালবাজারের

সরকারি টাকায় রাস্তা মেরামতে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

রবিবার রামনবমীতে অশান্তি রুখতে ২৯ দুঁদে আইপিএসকে বিশেষ দায়িত্ব নবান্নের

শ্রীরামপুরের বিধায়কের নামে ভুয়ো অ্যকাউন্ট খুলে টাকা হাতানোর অভিযোগ,তদন্তে পুলিশ

বড়দিনে কড়া নিরাপত্তা, মোতায়েন ৩ হাজার পুলিশ, নারী সুরক্ষায় বাড়তি ব্যবস্থা

শহরে বাড়ছে  মদ্যপ চালকদের দাপট, কড়া পদক্ষেপ নিল পুলিশ  

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00