Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনে কড়া নিরাপত্তা, মোতায়েন ৩ হাজার পুলিশ, নারী সুরক্ষায় বাড়তি ব্যবস্থা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বড়দিন উপলক্ষে শহর জুড়ে কঠোর নিরাপত্তা । বুধবার দুপুরের পর থেকেই ঢল নামবে শহরের প্রাণকেন্দ্র পার্ক স্ট্রিট, ধর্মতলা, বো বারাক, ময়দানে। তাই লালবাজারের তরফে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী । অপ্রীতিকর ঘটনা আটকাতে দুপুরের পরই রাস্তায় নামছে প্রায় ৩ হাজার অতিরিক্ত পুলিশ ।

পাশাপাশি  শহর জুড়ে নিরাপত্তার দায়িত্বে থাকবেন ৩০ জন সহকারী নগরপাল, ২৭ জন ইনস্পেক্টর এবং ২৫০ জন সাব-ইনস্পেক্টর। সিসিক্যামেরার সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কয়েক হাজার সিসি ক্যামেরার সাহায্যে চলবে জনবহুল এলাকায় নজরদারি । সেইসঙ্গে মহিলাদের নিরাপত্তার জন্য থাকছে কলকাতা পুলিসের উইনার্স বাহিনী। তারা বাইকে টহল দেবে শহরজুড়ে। পাশাপাশি এদিন  সকাল থেকে মধ্য কলকাতার একাধিক রাস্তায়  যানজট হতে পারে বলে জানান হয়েছে লালবাজারের তরফে । পার্ক স্ট্রিটে ১১ ওয়াচ টাওয়ার, দু’টি কিউআরটি, ২০ বাইক পেট্রলিং টিম থাকবে। তৈরি হয়েছে ১৬ পুলিশ  অ্যাসিসট্যান্স বুথ। সেইসঙ্গে শহরের ২৩ জায়গায় চলবে নাকা চেকিং । একথায় বলা যায়, শহরতলি থেকে পাকড়াও হয়েছে  জঙ্গি। তাই বড়দিনে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেইজন্য কলকাতা জুড়ে কড়া নিরাপত্তা ।

বড়দিনে কোন কোন রাস্তা বন্ধ থাকবে ?

লালবাজারের তরফে জানান হয় , মঙ্গলবার বিকেল চারটে থেকে বৃহস্পতিবার ভোর চারটে পর্যন্ত পার্ক স্ট্রিটে যান চলাচল নিয়ন্ত্রিত হবে।  মেয়ো রোড ও জওহরলাল নেহেরু রোড দিয়ে আসা গাড়িগুলি ঘুরিয়ে দেওয়া হবে রফি আহমেদ কিদোয়াই রোড দিয়ে।  সেইসঙ্গে বড়দিনে রাস্তায় ভিড় হলে ক্যাথিড্রাল রোডেও যান চলাচল বন্ধ হতে পারে । তবে চৌরঙ্গী রোডে শেক্সপিয়ার সরণিগামী যানবাহন চলবে।

আইপিএল ছেড়ে কেন পাকিস্তান সুপার লিগে? মুখ খুললেন ইংলিশ তারকা ক্রিকেটার

বিশ্বকাপ শুরুর মুখেই চাকরি হারালেন সৌদি আরবের কোচ রেনার্ড

ভোটারদের নিরাপত্তায় পোলিং বুথের চারপাশে ‘লক্ষ্মণ রেখা’ কাটবে কমিশন

বাংলাদেশের জাহাজকে হরমুজ পেরোনোর অনুমতি দিল না ইরানের আইআরজিসি

‘দেশের বাইরে ইউরেনিয়াম স্থানান্তর করা হবে না’, ট্রাম্পের দাবি খারিজ ইরানের

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

0:00