Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘ভারত জোড়ো’ যাত্রায় বিয়ের প্রস্তাব পেলেন রাহুল, সনিয়া-পুত্র কি লজ্জায় লাল হলেন?

বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা। আর এই দীর্ঘ যাত্রার শুরুতেই বিয়ের প্রস্তাব পেয়ে বসলেন ব্যাচেলার সনিয়া-পুত্র!

Share:

নিজস্ব প্রতিনিধি, তামিলনাড়ু : বুধবার সন্ধ্যা থেকে শুরু হয়েছে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা। রাহুল গান্ধির নেতৃত্বে হাঁটা শুরু করেছেন দেড়শো কংগ্রেস কর্মী। প্রায় ছ’মাস ৩৬০০ কিলোমিটার রাস্তা হাঁটবেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। আর এই দীর্ঘ যাত্রার শুরুতেই বিয়ের প্রস্তাব পেয়ে বসলেন ব্যাচেলার সনিয়া-পুত্র!

প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেসের প্রচার বিভাগের প্রধান জয়রাম রমেশ একটি টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘ভারত জোড়ো যাত্রার তৃতীয় দিনে এক আজব মুহূর্ত। মার্থান্ডামে মনরেগা মহিলা কর্মীদের সঙ্গে বিকেলে কথা বলছিলেন রাহুল। সেই সময় একজন বলেন, তিনি জানেন রাহুল তামিলনাড়ুকে খুব ভালবাসেন। তাই তাঁরা রাহুলের সঙ্গে এক তামিল মেয়ের বিয়ে দিতে চান। যা শুনে রাহুল কার্যত অভিভূত হয়ে পড়েন।’ দেশের ১২টি রাজ্য দিয়ে যাবে কংগ্রেসের এই ‘ভারত জোড়ো’ যাত্রা। সেই যাত্রায় রাহুলের অন্যতম সঙ্গী জয়রাম রমেশ। কয়েকদিন আগেই রাহুল বলেছিলেন, এই যাত্রা কোনও রাজনৈতিক কর্মসূচিই কেবল নয়। তাঁর কাছে এই যাত্রা ব্যক্তিগত। নিজেকে ও এই সুন্দর দেশকে ভাল করে বুঝতে চাওয়াও তাঁর এই যাত্রায় অংশ নেওয়ার উদ্দেশ্য। বিজেপি-আরএসএসের ঘৃণা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে এই কর্মসূচি।

এদিকে যাত্রার শুরু থেকেই রাহুলকে কটাক্ষ করেছে বিজেপি। শুক্রবার সকালে দেখা যায় একটি সাদা টি-শার্ট পরে অন্যান্য হাঁটছেন কংগ্রেস সাংসদ। সেই টি-শার্ট নিয়ে কটাক্ষ করে গেরুয়া শিবির। বিজেপির দাবি, রাহুলের ওই টি-শার্টটি ‘বারবেরি’ একটি জনপ্রিয় লাক্সারি ব্রিটিশ ব্র্যান্ডের। বিজেপির অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে একপাশে রাহুলের ছবি আর আরেকপাশে রাহুলের ওই টি-শার্টের ছবি পোস্ট করা হয়েছে। সেই সঙ্গে দাবি করা হয়েছে, ওই টি-শার্টটির দাম ৪১ হাজার ২৫২ টাকা। পাল্টা কংগ্রেস তরফ থেকে খোঁচা মেরে বলা হয়, যে দলের প্রধানমন্ত্রী দশ লাখি স্যুট পরেন, যাঁর চশমার ফ্রেমের দাম লাখ টাকা, তাঁদের মুখে এই সব কথা মানায় না।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে যৌন নির্যাতন, গ্রেফতার অভিযুক্ত

ছাদনাতলা থেকে অপহৃত বর, অভিযোগের আঙুল নৃত্যশিল্পীদের দিকে

‘মাতালকে বিয়ে করব না’- ছাদনাতলায় যাওয়ার আগেই বিয়ে ভাঙলেন কনে

ছাদনাতলায় টোপর পরে অপেক্ষায় বর, হাত ধোয়ার নামে প্রেমিকের সঙ্গে চম্পট কনের

পাত্র নিজে গৃহকার্যে নিপুন, তাই বিয়ে করতে চাইলেন চাকুরিরতা মহিলাকে

ডিভোর্সের ধারে কাছে আসবে না সম্পর্ক, যদি মেনে চলেন এই ছোট্ট নিয়ম

নিজের আয় ৮ লক্ষ, আড়াই কোটি উপার্জনের জীবনসঙ্গী চেয়ে পোস্ট তরুণীর

দিলীপের বিয়ের মেনুতে মাছের সমাহার, রয়েছে বাঙালিয়ানার ছোঁয়া

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00