Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অবশেষে গ্রেফতার বাগুইআটি জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র

শুক্রবার হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল অভিযুক্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: অবশেষে গ্রেফতার করা হল বাগুইআটি জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরী। শুক্রবার হাওড়া স্টেশন থেকে তাঁকে গ্রেফতার করে বিধাননগর কমিশনারেটের পুলিশ। হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর ছক কষেছিল বাগুইআটি জোড়া খুন কাণ্ডের মূল অভিযুক্ত।  সত্যেন্দ্র হাওড়া স্টেশন থেকে ভিন রাজ্যে পালানোর ছক কষেছে, এদিন গোপন সূত্রে সেই খবর পান তদন্তকারীরা। সেই মতো সাদা পোশাকের বিশাল পুলিশ বাহিনী হাওড়া স্টেশনের বিভিন্ন জায়গায়  ছড়িয়ে পড়ে।  এরপর সত্যেন্দ্রকে  ধরে ফেলে পুলিশ।

বাগুইআটির দুই কিশোর ছাত্র অতনু দে এবং অভিষেক নস্করকে অপহরণ করে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত সত্যেন্দ্র চৌধুরীকে খুঁজছিল পুলিশ। এই জোড়া খুনের তদন্তভার আগেই রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডিকে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে এই মামলার তদন্ত শুরু করে সিআইডি। অবশেষে খুনের ঘটনার ১৮ দিনের মাথায় শুক্রবার তাঁকে গ্রেফতার করল বিধাননগর কমিশনারেটের পুলিশ।

এই খুনের ঘটনায় আগেই সত্যেন্দ্রর সহযোগীদের গ্রেফতার করেছে তদন্তকারীরা। কিন্তু মূল পাণ্ডা সত্যেন্দ্রকে ধরতে বেগ পেতে হচ্ছিল গোয়েন্দাদের। কারণ পেশাদারি অপরাধীদের মতো বার বার তাঁর সিম কার্ড বদলাচ্ছিলেন সত্যেন্দ্র। একইসঙ্গে বদলাচ্ছিলেন নিজের অবস্থানও। ফলে কোথায় রয়েছে অভিযুক্ত তা সহজে বুঝতে পারছিলেন না তদন্তকারীরা। গোপন সূত্রে খবর পান গোয়েন্দারা, সত্যেন্দ্র হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর পরিকল্পনা করেছে। সেই মতো এদিন হাওড়া স্টেশনে গিয়ে অবশেষে মেলে সাফল্য। স্টেশন চত্বর থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। গ্রেফতার করার পর ইতিমধ্যে সত্যেন্দ্রকে বিধাননগর পুলিশ কমিশনারেটে নিয়ে আসা হয়েছে তাঁকে। আদালতে তোলার আগে সেখানেই তাঁকে তদন্তকারীরা জেরা করবেন।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

পরকিয়ার জেরে স্বামীকে কুপিয়ে খুন করে স্ত্রী পলাতক, গ্রেফতার প্রেমিক

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

বেলঘরিয়ায় শিক্ষক নিগ্রহের ঘটনায় পাল্টা অভিযোগ জানাতে থানায় ধৃত তরুণীর মা

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

ধাবার আড়ালে অবৈধ ব্যবসা, গ্রেফতার বিজেপি যুব নেতা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00