Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কয়লা পাচার-কাণ্ডে গ্রেফতার আরও এক ইসিএল আধিকারিক

আরও এক ইসিএল আধিকারিককে গ্রেফতার করল সিবিআই। ওই প্রাক্তন কোল আধিকারিকের বিরুদ্ধে কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধ: কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই কয়লা পাচারকাণ্ডের তদন্তে নেমে আগেই ইসিএল’এর প্রাক্তন ও বর্তমান কর্তা এবং কর্মী-সহ ৭ জনকে গ্রেফতার করেছিল। শুক্রবার এই মামলায় আরও একজন ইসিএল’এর আধিকারিককে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার ইসিএল’এর প্রাক্তন জেনারেল ম্যানেজারকে গ্রেফতার করেন গোয়েন্দারা। ওই প্রাক্তন কোল আধিকারিকের বিরুদ্ধে কয়লা মাফিয়ার থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে।

সূত্রের খবর ধৃতের নাম সুভাষ মুখোপাধ্যায়। ইসিএল’এর প্রাক্তন জেনারেল ম্যানেজার সুভাষ। কয়লা পাচার-কাণ্ডের তদন্তে জিজ্ঞাসাবাদ করার জন্য এদিন ইসিএল’এর ওই প্রাক্তন জেনারেল ম্যানেজারকে তলব করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সেই তলবের প্রেক্ষিতে এদিন সিবিআই অফিস নিজাম প্যালেসে তিনি হাজিরা দেন। তাঁকে বেশকিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এরপর কয়লা পাচার-কাণ্ডে সুভাষ মুখোপাধ্যায় যুক্ত রয়েছেন সেই সন্দেহে তাঁকে গ্রেফতার করেন গোয়েন্দারা। কয়লা পাচার-কাণ্ডে এই পর্যন্ত ইসিএল’এর মোট ৮ জনকে গ্রেফতার করল সিবিআই।

নিজাম প্যালেসে সিবিআই’এর দুর্নীতি দমন শাখায় শুক্রবার সুভাষ মুখোপাধ্যায়কে ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, তাঁর বক্তব্যে একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এরপরই তাঁকে গ্রেফতার করা হয়। অন্যদিকে কয়লা পাচার-কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের হাতে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য। সিবিআই সূত্রে দাবি, বেআইনি কয়লা পাচার-কাণ্ডে অভিযুক্ত অনুপ মাঝি-সহ একাধিক অভিযুক্তর অ্যাকাউন্ট খতিয়ে দেখেছেন তদন্তকারীরা। অভিযোগ, নথিপত্র খতিয়ে দেখে জানা গিয়েছে,  সিবিআই’এর হাতে গ্রেফতার হওয়া ৭ ইসিএল কর্তা এক বছরে ৭ থেকে ৮ কোটি টাকা নিয়েছেন কয়লা মাফিয়ার থেকে। কয়লা মাফিয়ার কাছ থেকে টাকা নেওয়ার পর সেই টাকা কোন অ্যাকাউণ্টে গিয়েছে, সেই টাকায় কোনও বেনামি সম্পত্তি কেনা হয়েছে কি না তা খতিয়ে দেখেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা। এই কাণ্ডে আগেই সিবিআই গ্রেফতার করেছে ইসিএলের ৪ প্রাক্তন ও বর্তমান জেনারেল ম্যানেজার, একজন ম্যানেজার, ২ কর্মী-সহ ৭ জনকে। এরপর শুক্রবার তদন্তকারীরা গ্রেফতার করল সুভাষ মুখোপাধ্যায় নামে আরও এক প্রাক্তন ইসিএল জেনারেল ম্যানেজারকে।

বিশেষ প্রশিক্ষণ নেওয়ায় ৮ ইজরায়েলি গুপ্তচরকে গ্রেফতার ইরানের

পুত্রবধূকে বাঁচাতে গিয়ে ছেলের হাতে খুন বাবা, গ্রেফতার নেশাগ্রস্থ ছেলে

‘সিবিআই বাড়ি এসেছে বলে কোনও খেদ নেই’- জেরা শেষে জানালেন সদাহাস্যময় অতীন

এসএসসি গ্রুপ সি মামলায় চার্জশিট জমা দিল সিবিআই

কলকাতায় ফের অবৈধ কলসেন্টারে প্রতারণা, পুলিশের জালে ১১

এক লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও দিল্লি পুলিশের হেড কনস্টেবল

খেজুরিতে জোড়া মৃত্যুর ঘটনায় CID’র ওপরে আস্থা হাইকোর্টের, কী বলল আদালত?

SSC দুর্নীতি মামলায় ফের গ্রেফতার জীবনকৃষ্ণ সাহা

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00