Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শ্যামপুরে স্কুল ছুট দুই ছাত্রীকে বাড়িতে গিয়ে বিদ্যালয়মুখী করলেন স্বয়ং বিডিও

Share:

নিজস্ব প্রতিনিধি,শ্যামপুর: দুই স্কুল ছুট ছাত্রীকে স্কুলে ফেরাতে ঝটিতি সংযোগ বিডিও’ র।আর বি ডি ও র এই চেষ্টাকে সাধুবাদ জানিয়েছে সব পক্ষ। জানা গিয়েছে, হাওড়ার শ্যামপুর দুই ব্লকের ডিহিমন্ডলঘাট হাই স্কুলের নবম শ্রেণির দুই ছাত্রী বহুদিন ধরেই স্কুলে আসছে না।এই খবর শ্যামপুর সেন্ট্রাল সার্কেলের বিনীতা পানের মারফত শ্যামপুর -২ ব্লকের বিডিও(BDO) সঞ্জু গুহ মজুমদারের কানে পৌঁছয়। মঙ্গলবার বাছরি গ্রাম পঞ্চায়েতের বাছরি সমবায় সমিতির সেমিনার হলে “আমাদের পাড়া আমাদের সমাধান”-কর্মসূচীর মাঝপথে বাছরির প্রধান শ্যামসুন্দর মেটিয়াকে দ্রুত অনুষ্ঠান সেরে নিতে বলেন।

এরপর তিনি এস আই (SI)বিনীতা পান ও শ্যামপুর দুই পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ মৌমিতা হাজরাকে ফোনে ডেকে নেন।এরপর দ্রুত স্কুল ছুট দুই ছাত্রীর বাড়িতে চলে যান। ছাত্রীদের সঙ্গে কথা বলেন।কেন স্কুলে যাচ্ছে না তা জানতে চান। পাশাপাশি সরকারি প্রকল্পের সুবিধাও বোঝান পরিবারকে। দীর্ঘক্ষণ ওই দুই ছাত্রী এবং তাদের পরিবারের সদস্যদের বোঝানোর পর আপাতত তারা স্কুলে যাওয়ার সম্মতি দিয়েছে বলে জানিয়েছেন বিডিও। শ্যামপুর(Shyampur) দুই ব্লকের ডিহিমন্ডলঘাট কলোনী এলাকায় বিডিও আসায় শোরগোল পড়ে গিয়েছিল সেখানে।

‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি থেকে দ্রুত এইভাবে ছুটে গিয়ে জয়ী কুঞ্জ ছাত্রীকে ফের বিদ্যালয় মুখি করানোর যে প্রচেষ্টা বিডিও দেখালেন তাতে খুশি সকলে। এই ধরনের প্রচেষ্টা জারি থাকলে যারা কুন-মুখী হচ্ছেন না তারাও বিদ্যালয়ে আসতে আগ্রহ পাবে বলে মনে করছেন সকলে। তবেই সফল হবে কন্যাশ্রী, সবুজ শ্রী শিক্ষাশ্রী, রুপশ্রী’র মতো প্রকল্প।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00