নিজস্ব প্রতিনিধি,আসানসোল: নিট (NEET) পরীক্ষায় সারা ভারতে প্রথম স্থান অধিকার করল আসানসোলের কল্যাণ। আসানসোলের জে.কে নগর খনি এলাকার বাসিন্দা কল্যাণ চট্টোপাধ্যায়(Kalyan Chattapadhay)। তাঁর প্রাপ্ত নম্বর ৭২০ এর মধ্যে ৬৮৬। পদার্থ বিদ্যা, রসায়ন ও বায়োলজি তিনটি বিষয়েই ৯৯ শতাংশের বেশি নম্বর পেয়েছে কল্যাণ।সূত্রের খবর, জুন মাসে নিটের রেজাল্ট বেরিয়েছে। কিন্তু তখন র্যাঙ্ক আসেনি কল্যাণের। পরে খাতা রিভিউ করায় নম্বর বেড়ে প্রথম র্যাঙ্ক অধিকার করেছে সে। আর সেই খবর জানাজানি হতেই এদিন তার বাড়িতে ভিড় জমে শুভাকাঙ্ক্ষীদের। উপস্থিত হন আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি(Jitendra Tiwari)।
ইতিমধ্যেই দিল্লির এইমস মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়তে ভর্তি হয়েছে সে। আগামী দিনে এমবিবিএস পড়ার পরে নিউরো সাইন্সে নিয়ে এমডি করতে চায় বলে জানিয়েছে কল্যাণ চট্টোপাধ্যায়।কল্যানের বাবা ভৈরব চট্টোপাধ্যায় ইসিএল (ECL)কর্মী। মা গৃহবধূ। ছেলের নাটকীয় এই সাফল্যে খুশির হওয়া এখন চ্যাটার্জি পরিবারে। ছোট থেকেই কল্যাণ খুব নিয়ামানুবর্তী। একাগ্রতা ও পরিশ্রমী ।আর তার ফল মিলেছে। আসানসোলের প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারি দাবি করেন ,কয়লা খনি অঞ্চলে কল্যাণ ইতিহাস রচনা করেছে। আগামী দিন গোটা দেশের মুখ উজ্জ্বল করে সে একজন চিকিৎসক হয়ে উঠবেন।
আসানসোলের মানুষ একদিন তার জন্য গর্ব অনুভব করবে। সকলেই কল্যাণকে শুভেচ্ছা জানাই তার আগামী ভবিষ্যতের জন্য।সফল কল্যাণের ভবিষ্যতের পরীক্ষার্থীদের জন্য পরামর্শ হলো নিয়মিত যদি ৮থেকে ১০ঘন্টা মন দিয়ে পড়াশোনা করা যায় তাহলে এই ধরনের ফলাফল সকলেই করতে পারবেন। তার পরিবারের মা-বাবা দিদি তাকে এই সফলতায় পৌঁছতে বিশেষভাবে সাহায্য করেছে বলে কল্যাণ দাবি করেন তারা এখন একটাই লক্ষ্য দেশের মধ্যে সেরা নিউরো(Nuro) চিকিৎসক হওয়া।