Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আনন্দপুরের খাল থেকে উদ্ধার স্কুটার শিখতে গিয়ে নিখোঁজ তরুণী এবং প্রশিক্ষকের দেহ

নিজস্ব প্রতিনিধি: স্কুটি শিখতে এসে ঝামেলা। বান্ধবীকে ধাক্কা দিয়ে খালে ফেলে দেওয়ার অভিযোগ‍ যুবকের বিরুদ্ধে। মাঝ রাতে ডুবুরি নামিয়ে চলল তল্লাশি। মঙ্গলবার দুপুরে একে একে দুটি মৃতদেহ উদ্ধার হল খালের জল থেকে। মৃত যুবকের নাম রোহিত আগরওয়াল(Rohit Agarwal) এবং যুবতীর নাম রনিতা(Ronita)। সোমবার রাতে তল্লাশি চালালেও খাল(Cannel) থেকে খালি হাতেই উঠে আসতে হয়েছিল ডুবুরিকে। কিন্তু […]

এশিয়া কাপে অক্ষরের পরিবর্তে কেন শুভমন সহ অধিনায়ক? ব্যাখ্যা দিলেন আগরকর

নিজস্ব প্রতিনিধি: আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় স্কোয়াড ঘোষিত হয়েছে। অধিনায়কের দায়িত্ব বর্তেছে সূর্যকুমার যাদবের কাঁধে। তাঁর ডেপুটি করা হয়েছে শুভমন গিলকে। কেন অক্ষর পটেলকে সরিয়ে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিলকে সূর্যের ডেপুটি করা হলো তা নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর। মঙ্গলবার (১৯ অগস্ট) এশিয়া কাপের স্কোয়াড ঘোষণার পরে কিসের […]

সিনেমায় সুযোগ দেওয়ার নামে লাগাতার ধর্ষণ! টলিউডের ২ জনের বিরুদ্ধে কসবা থানায় অভিযোগ মডেলের

নিজস্ব প্রতিনিধি : কাজ পাইয়ে দেওয়া হবে। এমনই প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ উঠল সিনেমা জগতের ২ ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার তদন্ত শুরু করেছে কসবা থানার পুলিশ। ২০২৩ সালে এই ঘটনা ঘটেছিল। অভিযুক্ত ২ জনের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা রুজু করেছে কসবা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, এক তরুণী সোমবার রাতে কসবা থানায় হাজির […]

‘প্রবীণদের গুরুত্ব দিতে হবে, গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত নয়’, কড়া দাওয়াই অভিষেকের

নিজস্ব প্রতিনিধি: বারাসত সাংগঠনিক জেলা নিয়ে বৈঠক সারলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে এই বৈঠক বলে জানা গিয়েছে। বৈঠক থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে কড়া বার্তাও দিয়েছেন। এদিনের আলোচনায় তিনি প্রবীনদের বিশেষ গুরুত্ব দিয়েছেন। সেই সঙ্গে নতুনদের উপদেশ দিয়েছেন পুরনোদের সম্মান দিয়ে দলে চলার। সব মিলিয়ে নবীন প্রবীণের মধ্যে […]

তোলা না পেয়ে এলাকা অন্ধকার করে কৃষ্ণনগরের দুষ্কৃতীদের তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি,কৃষ্ণনগর: তোলার টাকা না দেওয়ায় কৃষ্ণনগরে দুষ্কৃতী তাণ্ডব। টাকা না দেওয়ায় রাস্তার লাইটপোস্টের আলো নিভিয়ে দুষ্কৃতী তাণ্ডব । নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালী থানার(Krishnanagar Kotwali P.S.) বারু ইহুদা এলাকায় সোমবার গভীর রাতে এলাকায় রাস্তার সমস্ত লাইট নিভিয়ে পাঁচটি বাড়িতে তান্ডব চালায় দুষ্কৃতীরা । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় কেউ জায়গা কিংবা বাড়ি করলে তোলা দিতে হবে । […]

এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষিত, কে হলেন অধিনায়ক? ঠাঁই পেলেন কারা?

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আসন্ন এশিয়া কাপের জন্য মঙ্গলবার (১৯ অগস্ট) দুপুরে ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষিত হয়েছে। অধিনায়কের কামান সঁপে দেওয়া হয়েছে সূর্যকুমার যাদবের কাঁধে। তাঁর ডেপুটি হয়েছেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক শুভমন গিল। আইপিএলে ভাল পারফরম্যান্সের পরেও জায়গা পাননি শ্রেয়স আয়ার। বাদ পড়েছেন রিয়ান পরাগও। আগামী মাসেই সংযুক্ত আরব আমিরশাহিতে বসতে চলেছে এশিয়া কাপের […]

মালদায় ছাত্রকে শুট আউট, অবস্থা আশঙ্কাজনক, স্থানান্তরিত হল কলকাতায়

নিজস্ব প্রতিনিধি,মোথাবাড়ি: আবার গুলি চললো মালদায়। গুলিতে আহত এবার দ্বাদশ শ্রেনীর ছাত্র।আহত ছাত্রের নাম আবদুল সাহিদ(Abdul Sahid)। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল। বুকের ডানদিকে গুলি লেগেছে তার। অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার(Mothabari P.S.) পঞ্চানন্দপুর বাজার এলাকায়। সোমবার রাত সাড়ে আটটায় সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ সোমবার […]

ফাঁস দিয়ে আত্মঘাতী সিঙ্গুরের নার্সিংপড়ুয়া, ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ

নিজস্ব প্রতিনিধি : ফাঁস দিয়েই আত্মহত্যা করেছেন সিঙ্গুরের নার্সিং পড়ুয়া দিপালী জানা। পরিবারের দাবি মেনে কল্যাণীর এইমসে ময়নাতদন্ত হয়েছে তাঁর। সেই রিপোর্ট এবার মিলেছে। সেখানেই জানা গিয়েছে, গলায় ফাঁস দিয়েই আত্মহত্য়া করেছেন তিনি। এইমস থেকে দেওয়া ময়নাতদন্তের রিপোর্টে অ্যান্টেমর্টেম হ্যাঙ্গিং  শব্দ উল্লেখ করা রয়েছে। গলায় ফাঁস লাগার জেরে শ্বাসরোধ করে মৃত্যুর কথা উল্লেখ। দিপালীর শরীরে কোনও […]

‘প্রেম করা কি অপরাধ?’, মুসলিম কিশোরীর বিয়ে নিয়ে সুপ্রিম প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন (এনসিপিসিআর) কর্তৃক দায়ের করা একটি বিশেষ ছুটির আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। ২০২২ সালে পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের ১৬ বছর বয়সী এক মুসলিম নাবালিকা এবং তার ৩০ বছর বয়সী স্বামীকে সুরক্ষা দেওয়ার রায়কে চ্যালেঞ্জ করে এনসিপিসিআর মামলা দায়ের করা হয়েছিল। সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশ বহাল […]

‘শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার বিপদ বাড়বে’, হুঁশিয়ারি ম্যাক্রোঁর

আন্তর্জাতিক ডেস্ক : কি হবে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের ভবিষ্যৎ? আদৌ কি বন্ধ হবে হানাহানি? যুদ্ধ বন্ধ করার আশা নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গত সপ্তাহে বৈঠক করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও সেই বৈঠকে উল্লেখযোগ্য কোনও অগ্রগতি হয়েছে বলে জানা যায়নি। তবে হাল ছাড়তে নারাজ ট্রাম্প। পুতিনের সঙ্গে বৈঠকের পর সোমবার হোয়াইট হাউজে ইউক্রেনের […]

সন্দেশখালিতে বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ,মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ২

নিজস্ব প্রতিনিধি,সন্দেশখালি: উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি থানার অন্তর্গত ধামাখালি রোডের রামপুর এলাকায় একটি সরকারি বাস ও একটি টোটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় ঘটনাস্থলেই দুই টোটো যাত্রীর মৃত্যু হয়। আরো এক টোটো যাত্রীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ক্যানিং হাসপাতালে(Caning Hospital) চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ধামাখালি(Dhamakhali) থেকে একটি সরকারি বাস সড়বেড়িয়া দিকে যাচ্ছিল। সেই […]

খুড় শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার লিস্টে নাম, সন্দেশখালিতে বাংলাদেশির হদিশ

নিজস্ব প্রতিনিধি, সন্দেশখালি: আবার সন্দেশখালিতে বাংলাদেশির হদিস।সন্দেশখালি ২ নম্বর ব্লকের অন্তর্গত দক্ষিণ বেড়মজুর এলাকার দারোয়ানখালি পাড়ার ১৪৯ নম্বর বুথে বেশ কয়েক বছর ধরেই বসবাস করছেন জলিল মোল্লা(Jalil Molla) নামে এক বাংলাদেশি। গত কয়েক বছর আগে এই জলিল মোল্লা অবৈধভাবে বাংলাদেশ থেকে সন্দেশখালি(Sandeshkhali) এলাকায় আসেন। প্রথমে ওই এলাকায় এসে সন্দেশখালি তৃণমূল নেতা শেখ শাহজাহানের ভাই শেখ […]

সারদাকাণ্ডের তিনটি মামলায় বেকসুর খালাস সুদীপ্ত এবং দেবযানী

নিজস্ব প্রতিনিধি: সারদা কাণ্ডে তিনটি মামলা থেকে বেকসুর খালাস পেলেন সংস্থার কর্ণধার সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্যায়। ‌ প্রতারণার অভিযোগ আদালতে প্রমাণিত না হওয়ায় খালাস হয়ে গেলেন তাঁরা। ২০১৩ সালে হেয়ার স্ট্রিট থানায় তাদের নামে মামলা দায়ের হয়েছিল। তিনটি মামলায় খালাস হলেও জেলমুক্তি নিয়ে জট রয়েছে। জানা গিয়েছে, সারদা মামলায় সুদীপ্ত সেন ও দেবযানী মুখোপাধ্য়ায়ের […]

উপরাষ্ট্রপতি পদের জন্য লড়বেন ইন্ডিয়া জোটের প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: উপরাষ্ট্রপতি পদের জন্য ইন্ডিয়া জোটের প্রার্থী হিসেবে মনোনীত হলেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি. সুদর্শন রেড্ডি। প্রাক্তন উপরাষ্ট্রপতি জগদীপ ধড়খড়ের আচমকা ইস্তফা প্রদানের পর থেকেই কে হবেন ভারতের উপরাষ্ট্রপতি তা নিয়ে চলছে বেজায় চর্চা। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে উপ-রাষ্ট্রপতি নির্বাচন। মঙ্গলবার ইন্ডিয়া ব্লকের নেতারা র জন্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন […]

বিমানের নিয়ম ট্রেনেও, লাগেজের সীমা পেরোলেই অতিরিক্ত জরিমানা

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: ভারতীয় রেল ট্রেনে ভ্রমণকারী যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমানে রেল কর্তৃপক্ষ বেশ কিছু নিয়ম কঠোরভাবে বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে যা বিমানে ভ্রমণকারী যাত্রীদের পালন করা মতোই হবে। ভ্রমণের সময় বহন করা লাগেজের ওজনের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে রেল। এখন ট্রেনেও বিমানের মতো নির্দিষ্ট পরিমাণ ওজনের থেকে বেশি ব্যাগপত্র নিয়ে […]

ব্রিটেনে বর্ণবিদ্বেষের শিকার দুই শিখ, রাস্তায় ফেলে মারল তিন কিশোর

আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনে কিশেরদের দ্বারা বর্নবিদ্বেষের শিকার ২ শিখ সম্প্রদায়ের ব্যক্তি। ওলভারহ্যাম্পটনে ২ শিখ বয়স্ক ব্যক্তির ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে গত শুক্রবার ওলভারহ্যাম্পটনের একটি রেল স্টেশনের বাইরে ২ বৃদ্ধের ওপরে চড়াও হয় অভিযুক্ত ৩ কিশোর। ঘটনা প্রকাশ্যে আসার পরে তাদের গ্রেফতার করে পুলিশ। পরে জামিনে মুক্তি পেয়েছে তারা। জানা গিয়েছে, গত […]

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন নেইমার, কপাল পুড়ল ভিনিসিয়ুসের

নিজস্ব প্রতিনিধি: ২০২৬ সালের বিশ্বকাপ খেলার জনয় প্রস্তুত ব্রাজিল। আগেই তাঁরা বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেলেছে। বাছাইপর্বে রয়েছে আর মাত্র দুটি ম্যাচ। এবার এই দুই ম্যাচে ভোর করেই দলকে একবার ঝালিয়ে নিতে নামছে সেলেসাওরা। আর তাতেই ফিরে আসার সম্ভাবনা দেখা দিয়েছে নেইমারের। তিনি যদি ফেরেন তাহলে বিশ্রামে যাবেন ভিনিসিয়ুস জুনিয়র। সেপ্টেম্বর মাসে চিলি এবং বলিভিয়ার […]

বাপেরবাড়ির EMI দেন স্ত্রী, চটে গিয়ে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত স্বামীর

নিজস্ব প্রতিনিধি,নয়া দিল্লি: পৃথিবীতে কত ধরনের যে মানুষ রয়েছে তার ইয়ত্তা নেই। সম্প্রতি ২৮ বছর বয়সী একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার রেডিটে শেয়ার করেছেন যে তিনি তার অ্যারেঞ্জড ম্যারেজ নিয়ে অসন্তুষ্ট। বিয়ের দু’মাস কাটতেই তিনি স্ত্রী সম্পর্কে এমন কিছু বুঝতে পেরেছেন যা তাকে হতবাক করে দিয়েছে। ওই ব্যক্তি বলেছেন তিনি এমন একজন মেয়েকে স্ত্রী হিসেবে চেয়েছিলেরন যিনি […]

মধ্যমগ্রাম বিস্ফোরণকাণ্ডে STF-এর হাতে আটক মৃতের প্রেমিকা ও স্বামী

নিজস্ব প্রতিনিধি, মধ্যমগ্রাম: মধ্যমগ্রাম বিস্ফোরণ কান্ডে এবার উঠে এসেছে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা। এই ঘটনায় এসটিএফের হাতে আটক মৃত সচ্চিদানন্দের প্রেমিকা ও তার স্বামী। পুলিশ সূত্রে খবর মধ্যমগ্রামের এক গৃহবধুর সঙ্গে সোশ্যাল মিডিয়ায় বন্ধুত্ব হয়েছিল উত্তরপ্রদেশের বাসিন্দা সচ্চিদানন্দের। সেই সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে থাকে। পরে প্রেমিকার স্বামীর সম্পর্কে জানতে পেরে মধ্যমগ্রামে আসে সে। জানা গিয়েছে, […]

চরম নির্যাতন! ঘুষি মেরে মায়ের মুখ ফাটিয়ে দিল গুণধর ছেলে

নিজস্ব প্রতিনিধি, বারুইপুর : মাকে বেধড়ক মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ ছেলের বিরুদ্ধে। ছেলের পাশাপাশি পুত্রবধূর বিরুদ্ধেও উঠেছে নির্যাতন করার অভিযোগ। বারুইপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, বারুইপুর থানার ইন্দ্রপালা এলাকার বাসিন্দা বিমলা দে। ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন আক্রান্ত বৃদ্ধা। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে তাঁর বড় ছেলে স্বপন দে ও […]

অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক

নিজস্ব প্রতিনিধি, মহারাষ্ট্র: অটো থামাতে বলায় মহিলা পুলিশ কর্মীকে চাপা দিয়ে ১২০ মিটার হিঁচড়ে নিয়ে গেল মদ্যপ চালক। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রে। একজন মহিলা ট্রাফিক পুলিশকে শিক্ষা দিতে এই কার্য করে ওই মদ্যপ অটো চালক। মর্মান্তিক ঘটনাটি মহারাষ্ট্রের সাতারা শহরের একটি ক্রসিংয়ে ঘটেছে। ওই দিন ক্রসিংয়ে কর্তব্যরত অবস্থায় ছিলেন ভাগ্যশ্রী যাদব। তিনি ট্রাফিক সার্জেন্ট, তাই […]

পরীমণির মেয়ে আইসিউতে,ছেলেকে নিয়ে হাসপাতালে ভর্তি অভিনেত্রী

নিজস্ব প্রতিনিধি: গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে ভর্তি অভিনেত্রী পরীমনি সহ তাঁর দুই সন্তান। কয়েকদিন ধরেই পরীমনির ছেলে পদ্ম জ্বরে ভুগছিল। সেই সময় ঢাকার হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। এরপরেই শ্বাসকষ্ট জনিত কারণে নিজেও হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী। এবার শোনা গেল অভিনেত্রীর মেয়ে গুরুতর অসুস্থ অবস্থায় ঢাকার হাসপাতালে আইসিইউতে ভর্তি রয়েছে। সোমবার সোশ্যাল মিডিয়ায় পরীমনি […]

0:00