Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীনতা দিবসে মাংসের দোকান বন্ধের প্রতিবাদে ‘বিরিয়ানি পার্টির’ আয়োজন মিম নেতার

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ১৫ অগস্ট শহরের সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল ছত্রপতি শম্ভাজিনগরের পুর কমিশনার। আর ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে শুক্রবার (১৫ অগস্ট) নিজের বাড়িতেই ‘বিরিয়ানি পার্টি’র আয়োজন করলেন মিম নেতা ইমতিয়াজ জলিল। সেই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশকে আক্রমণ করে বলেছেন, ‘পুর কমিশনারকে সিদ্ধান্ত প্রত্যাহার করার নির্দেশ দেওয়ার মতো হিম্ম‍ৎ দেখাতে পারেননি রাজ্যের মুখ্যমন্ত্রী। এর চেয়ে লজ্জার কিছু হয় না।’

শুক্রবার স্বাধীনতা দিবসের দিনেই গোকুল অষ্টমী বা জন্মাষ্টমী পড়ে যাওয়ায় বেশ কয়েকটি রাজ্যে (বিশেষ করে বিজেপি শাসিত) মাংস বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। মহারাষ্ট্রের ছত্রপতি শম্ভাজিনগরের পুর কমিশনারও এক বিজ্ঞপ্তি জারি করে শহরের সব মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছিলেন। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, শহরের সব মাংসের দোকান ১৫ ও ২০ অগস্ট বন্ধ রাখতে হবে। কোনও মাংসের দোকান ওই দুইদিন খোলা যাবে না।

ওই ফরমান নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়। সাধারণ মানুষের ব্যক্তিগত পরিসরে কিভাবে পুরসভার সর্বোচ্চ আধিকারিক হস্তক্ষেপ করতে পারেন, সেই প্রশ্ন তুলেছিল কংগ্রেস এনসিপি (এসসিপি) সহ একাধিক দল। পুর কমিশনারের ওই নির্দেশকে ‘তুঘলকি ফরমান’ হিসাবে আখ্যা দিয়ে মিম নেতা ইমতিয়াজ জলিল এদিন ‘বিরিয়ানি পার্টির’ আয়োজন করেন। সাংবাদিকদের তিনি বলেন, ‘চিকেন বিরিয়ানি ও মাটন কোরমা রান্না করা হয়েছে। ছত্রপতি শম্ভাজিনগরের পুর কমিশনার সহ রাজ্যের যে সমস্ত পুরসভার শীর্ষ আধিকারিকরা মাংসের দোকান বন্ধ রাখার ফরমান জারি করেছিলেন, তাঁরা চাইলে আমার বাড়িতে এসে বিরিয়ানি পার্টিতে অংশ নিতে পারেন।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00