Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছতে গিয়ে ভেঙে পড়ল পাক হেলিকপ্টার, নিহত ৫

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: বন্যা দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দিতে গিয়ে মাঝপথেই ভেঙে পড়ল পাকিস্তানের একটি হেলিকপ্টার। ভেঙে পড়া হেলিকপ্টারের পাঁচ আরোহীই প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার (১৫ অগস্ট) খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলি আমি গান্দাপুর জানিয়েছেন।

গত কয়েকদিন ধরেই ভারী বৃষ্টিপাতের কারণে পাকিস্তনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ায়  আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ওই ভয়াবহ বন্যায় এখনও পর্যন্ত কমপক্ষে ১০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ১৪ জন। কয়েক হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়ে ত্রাণ শিবিরে ঠাঁই নিয়েছেন। ভেসে গিয়েছে বাজাউর ও বুনেরের একের পর এক জনপদ-সড়ক। যোগাযোগ ব্যবস্থাও সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে।। বন্যাবিধ্বস্ত বাজাউরের ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া সাধারণ মানুষের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। সড়ক পথ বন্ধ থাকায় আকাশপথেই ত্রাণ পৌঁছনোর চেষ্টা করা হচ্ছে।

এদিন এম-১৭ মডেলের একটি হেলিকপ্টার ত্রাণ সামগ্রী নিয়ে পেশোয়ার থেকে বাজাউরের বন্যা দুর্গত এলাকায় যাচ্ছিল। ঠিক তখনই যান্ত্রিক ত্রুটির কারণে মাঝপথে মোহমান্দ জেলার পান্ডিয়ালি এলাকায় ভেঙে পড়ে। হেলিকপ্টারে থাকা পাঁচ আরোহীই প্রাণ হারান। তার মধ্যে তিন জন প্রশাসনিক কর্মী এবং দুই জন পাইলট রয়েছেন। ওই ভয়াবহ দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন খাইবার পাখতুনখোয়া প্রদেশের মুখ্যমন্ত্রী আলি আমি গান্দাপুর। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ‘বাজাউরের বন্যা-দুর্গত এলাকায় ত্রাণসামগ্রী বহনকারী একটি এমআই -১৭ হেলিকপ্টার খারাপ আবহাওয়ার কারণে ভেঙে পড়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে গিয়েছিলেন উদ্ধারকারীরা। কিন্তু হেলিকপ্টারের কোনও আরোহীকে বাঁচানো সম্ভব হয়নি।’

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00