Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৬০ টাকার লটারির টিকিটে খুলল ভাগ্য, স্বাধীনতা দিবসেই কোটিপতি চা শ্রমিক দম্পতি

স্বাধীনতা দিবসের সকালেই বড় উপহার পেলেন মাল ব্লকের তারঘেরা চা বাগানের চা শ্রমিক দম্পতি অশোক ওড়াও ও কবিতা ওড়াও। যা দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না শ্রমিক দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা দিবসের সকালেই বড় উপহার পেলেন মাল ব্লকের তারঘেরা চা বাগানের চা শ্রমিক দম্পতি অশোক ওড়াও ও কবিতা ওড়াও। যা দেখে নিজের চোখকেও যেন বিশ্বাস করতে পারছেন না শ্রমিক দম্পতি। কিন্তু কী এমন ঘটল তাঁদের সঙ্গে? সংসারে অভাব অনটনের তাড়নায় সম্প্রতি ৬০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কেটেছিলেন শ্রমিক দম্পতি। আর তাতেই কপাল খুলে গেল তাঁদের। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তাঁরা। ভাগ্যের এমন খেলায় হতবাক পরিবারটির পাশাপাশি গোটা গ্রাম। প্রথম লটারির টিকিটেই ছক্কা!

প্রায় এক কোটি টাকা জিতেছেন তাঁরা। আনন্দিত হয়ে দম্পতি জানিয়েছেন, গতকাল বিকেলে বাড়ির পাশের একটি ছোট লটারির দোকান থেকে প্রথমবার একটি লটারি টিকিট কেনেন অশোক ওড়াও। এত অভাবের মধ্যেও এর আগে কখনও লটারির টিকিট কেনার কথা ভাবেন নি তাঁরা। কিন্তু প্রথম টিকিটেই যে বড় পুরস্কার পেয়ে যাবেন তাঁরা, সেটা কল্পনাতীত ছিল তাঁদের। যেদিন টিকিট কাটেন সেদিন রাতেই খবর পান যে, তাদের কাটা লটারির টিকিটে ১ কোটি টাকা উঠেছে। প্রথমে বিষয়টিকে গুজব ভেবে উড়িয়ে দিয়েছিলেন তাঁরা।

কিন্তু তবে বিভিন্ন মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়ার পর আনন্দের বাঁধ ভেঙে যায় তাদের। এরপর মালাবাজার থানায় লিখিতভাবে বিষয়টি জানান তারা। স্বাভাবিক ভাবেই কোটিপতি তাঁরা এখন, সেই কারণেই পুলিশের কাছে নিরাপত্তা চেয়েছেন তাঁরা। আসলে ভাগ্য যে কখন কীভাবে খুলে যাবে, তা কে বলতে পারে! চা বাগানের শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন অশোক ওড়াও এবং তার স্ত্রী কবিতা ওড়াও। সামান্য রোজগার হত তাঁদের। অত্যন্ত সাধারণভাবে কাটে তাদের জীবন। যা আয় হত, তা দিয়েই কোনমতে চলত তাদের সংসার। কাঁচা ঘরের ছোট এক কুঠুরিতেই ছিল তাদের বাস। তবে দারিদ্র্যের মধ্যে টুকরো সুখ পেয়ে কেমন অনুভূতি হচ্ছে দম্পতির?

কবিতা বলেছেন, ‘আমাদের সবচেয়ে বড় স্বপ্ন ছিল একটা নিজের পাকা বাড়ি তৈরি করা। এবার সেই স্বপ্ন পূরণ করব। বাকি টাকা ভবিষ্যতের জন্য রেখে দেব। এই টাকা আমাদের ছেলেমেয়েদের ভালোভাবে লেখাপড়ার কাজে লাগবে। তবে কোটিপতি হয়েছিল তো কী বুঝেছে, কাজ ছেড়ে দেব না, আগের মতোই চা বাগানে কাজ করব। এই কাজই আমাদের পরিচয়।’ তাদের খুশি দেখে আনন্দিত গোটা গ্রাম।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00