Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুরুলিয়ায় জেলাশাসকের দফতরে মারাত্মক কাণ্ড! ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যবসায়ীর

Share:

নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া: স্বাধীনতা দিবসের দিনে পুরুলিয়ার জেলাশাসক দফতরে ভয়াবহ ঘটনা। নিজের শরীরে ব্লেড চালিয়ে আত্মহত্যা চেষ্টা করলেন এক ব্যবসায়ী। পুলিশের তৎপরতায় কোনওরকমে রক্ষা পেয়েছেন তিনি। পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যবসায়ী। হাসপাতাল সূত্রে খবর, শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জখম ব্যবসায়ীর।

সূত্রের খবর, স্বাধীনতা দিবস উপলক্ষ্যে শুক্রবার পুরুলিয়ার জেলাশাসকের দফতরে চলছিল পতাকা উত্তোলনের অনুষ্ঠান। এই সময় আচমকাই হাজির হন পুরুলিয়ার ব্যবসায়ী দীনেশ আগারওয়াল। হঠাৎই ব্লেড বের করে নিজের শরীরে আঘাত করতে শুরু করেন তিনি। আচমকা চোখের সামনে এই ধরনের ঘটনা দেখে হকচকিয়ে যান অনেকেই। প্রথমে কেউ বুঝতে পারেননি। এরপরে দ্রুত ছুটে আসেন পুলিশকর্মীরা। রক্তাক্ত অবস্থায় ওই ব্যবসায়ীকে উদ্ধার করে পুরুলিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা শুরু হয়।

এই ক্ষেত্রে প্রশ্ন উঠছে, জেলাশাসকের দফতরে এসে আচমকা কেন আত্মহত্যার চেষ্টা করলেন দীনেশ আগারওয়াল নামে এই ব্যবসায়ী? তাঁর অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দফতরের দিকে। তিনি বলছেন, তাঁর সমস্ত কিছু হারিয়ে গিয়েছে। ফ্ল্যাট, ফ্যাক্টরি সহ সমস্ত কিছু বিক্রি করতে বাধ্য হয়েছেন তিনি। ঝালদায় তাঁর একটি জমি ছিল। কোনও কারণ ছাড়াই সেই জমিকে খাস করে দেওয়া হয়েছে। তিনি এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। ব্যবসায়ী দীনেশ আগারওয়ালের মানসিক স্বাস্থ্য খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি তাঁর অভিযোগ ও দেখছেন জেলাশাসক। অতিরিক্ত জেলাশাসক (ভূমি ও ভূমি সংস্কার) রাজেশ রাঠোর বলেছেন, দীনেশ আগরওয়াল নামে ওই ব্যবসায়ী একটি সরকারি জমি নিজের নামে চাইছিলেন। কিন্তু সবকিছুর একটি নির্দিষ্ট নিয়ম রয়েছে। সবটাই মেনে চলতে হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00