প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে হাড়োয়া পিজি স্কুলে বিক্ষোভ ছাত্র-ছাত্রীদের

নিজস্ব প্রতিনিধি,হাড়োয়া: উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার হাড়োয়া পীর গোরাচাঁদ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়(Haroa Pir Gorachand H.S. School) তথা পিজি হাই স্কুল এর প্রধান শিক্ষক সমিক রুদ্র মজুমদারের বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলে এবং তাকে অপসারণের দাবিতে হাড়োয়া পিজি হাই স্কুল চত্বরে পোস্টার মেরে বিক্ষোভের(Agitation) শামিল হয়েছেন প্রাক্তন এবং বর্তমান ছাত্র-ছাত্রীরা। পাশাপাশি ওই […]
ভয়ঙ্কর খবর! উড়ানের পরেই ৯০০ ফুট নীচে নামল বিমান, বেজে উঠল বিপদ ঘণ্টা

নিজস্ব প্রতিনিধি, নয়া দিল্লি: দিল্লি থেকে ভিয়েনাগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান টেক অফের কিছুক্ষণ পরেই প্রায় ৯০০ ফুট নীচে নেমে গিয়ে ভয়ঙ্কর বিপত্তির সৃষ্টি হয় । কিছুদিন গেই আহমেদাবাদে AI-171 বোয়িং বিধ্বস্ত হয়েছে। সেই ক্ষত এখনও দগদগে। মঙ্গলবার বিমান সংস্থার একজন মুখপাত্র জানিয়েছেন যে তদন্তের ফলাফল না আসা পর্যন্ত উভয় পাইলটকেই বিমান চালানোর উপর নিষেধাজ্ঞা […]
রাজ্যের প্রথম ‘এআই হাব’ রাজারহাটে! কর্মসংস্থান ৫ হাজারের বেশি পেশাদারের, জানালেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : রাজ্যে প্রথম এআই সেন্টার তৈরি হচ্ছে রাজারহাটে। আইটিসি ইনফোটেকের হাত ধরেই তৈরি হচ্ছে এটি। আইটিসির প্রায় ৫ হাজারের বেশি পেশাদার কর্মীর কর্মসংস্থান হবে। তারফলে কাজের সুযোগ বাড়বে। মঙ্গলবার নিজের এক্সহ্যান্ডেলে এক্সপোস্ট করে তিনি জানিয়েছেন, নিউটাউন অ্যাকশন এরিয়া-থ্রি এলাকায় ১৭ একর জমির জন্য ‘অকুপেন্সি সার্টিফিকেট’ দিয়েছে পুরসভা। এই ক্যাম্পাসটিতে তিনটি গুরুত্বপূর্ণ ভবন রয়েছে। […]
স্বাস্থ্যসাথী পেতে হার্নিয়ার জায়গায় অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার! চাঞ্চল্যকর ঘটনা পানিহাটিতে

নিজস্ব প্রতিনিধি, পানিহাটি : হার্নিয়ার জায়গায় অ্যাপেন্ডিক্সের অস্ত্রোপচার। পানিহাটিতে এক নার্সিংহোমে এমনই ভয়াবহ ঘটনার শিকার এক রোগী। আপাতত তাঁকে পানিহাটি স্টেট জেনারেল হাসপাতাল থেকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে। অভিযুক্ত চিকিৎসক বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস। জানা গিয়েছে, অভিজ্ঞতার শিকার উত্তর ২৪ পরগনার পানিহাটির ১ নম্বর দেশবন্ধু নগরের বাসিন্দা বিশ্বজিৎ দাসের। রোগী ও চিকিৎসক […]
১০০০ কোটি টাকা ঘুষ নেওয়ায় অভিযুক্ত মহিলা মন্ত্রী, জবাব শুনলে চমকে যাবেন

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে জল জীবন প্রকল্পের নামে ১০০০ কোটি টাকা কমিশন আদায়ের একটি ঘটনা সামনে এসেছে। অভিযোগগুলি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রী সম্পতিয়া উইকের বিরুদ্ধে। এই আদায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন PHE এর ইঞ্জিনিয়ার ইন চিফ সঞ্জয় আন্ধাভান। অভিযোগ ওঠার পর মন্ত্রী সম্পতিয়া উইকে জানিয়েছেন যে যে তদন্ত করতে চান করতে পারেন, তাঁর আপত্তি নেই। […]
কসবাকাণ্ডে আমাদের কাছে প্রচুর তথ্য এসেছে, যাচাই করা হচ্ছে ,মন্তব্য মনোজ ভার্মার

নিজস্ব প্রতিনিধি: সাউথ কলকাতা ল কলেজে একটি কেস হয়েছে পুলিশ তদন্ত করছে । কেস খুবই সেন্সিটিভ রয়েছে তাই আমার খুব একটা ডিটেলস শেয়ার করতে পারছি না । মঙ্গলবার কত নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কসবা কাণ্ডে এই মন্তব্য করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা(CP Manoj Verma)। তিনি বলেন, দ্রুত এফ […]
ক্ষমতায় এলে দেশে নিষিদ্ধ হবে আরএসএস, বড় ঘোষণা কংগ্রেস নেতার

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের ছেলে এবং কর্ণাটক সরকারের মন্ত্রী প্রিয়াঙ্ক খাড়্গে ঘোষণা করেছেন যে যদি কংগ্রেস আবার কেন্দ্রে ক্ষমতায় আসে, তাহলে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস সারা দেশে নিষিদ্ধ করা হবে। কংগ্রেসের প্রবীন নেতা এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ক্রমাগত আরএসএসের সমালোচনা করে চলেছেন । তাঁর বক্তব্য আরএসএস দেশ ভাগ করছে। […]
কসবাকাণ্ডে ধৃতদের কলেজ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত, বার কাউন্সিলের লাইসেন্স বাতিলের আবেদন

নিজস্ব প্রতিনিধি : কসবা ল কলেজে অস্থায়ীপথ থেকে মনোজিৎ মিশ্রকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে কলেজের গভর্নিং বডি। ২৫ জুন কলেজের ভিতরে গণধর্ষণের ঘটনার পরে এই প্রথম মঙ্গলবার জিবি বৈঠক বসে। সেখানেই বলা হয়, মনোজিৎ সহ ৩জনকেই বরাখাস্ত করা হয়েছে। নিরাপত্তা এজেন্সিকেও শোকজ করা হয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার কলেজেই বসে গভর্নিং বডির বৈঠক। সেখানে হাজির ছিলেন […]
‘বাংলাদেশি’ সন্দেহে ওড়িশায় আটক পরিযায়ী শ্রমিকদের ফেরাতে উদ্যোগী রাজ্য

নিজস্ব প্রতিনিধি, নলহাটি : পরিবারের কথা চিন্তা করে কাজ করতে গিয়েছিলেন ভিন রাজ্যে। কিন্তু সেখানে তাঁদের বাংলাদেশি তকমা দিয়ে আটক করার অভিযোগ উঠেছে। তাঁদের সঙ্গে কথা বলতে না পেরে চিন্তায় পরিবারের সদস্যরা। বীরভূমের প্রায় ১৬জন শ্রমিককে আটকে রাখার অভিযোগ ওড়িশার রেমুনা থানার পুলিশের বিরুদ্ধে। এরা সকলেই নলহাটি দু’নম্বর ব্লকের বাসিন্দা। প্রায় ১ সপ্তাহ ধরে তাঁদের […]
শাস্তিস্বরূপ ১০০০ স্কোয়াট, শিক্ষকের পাগলামিতে বিকল হল ছাত্রের কিডনি

আন্তর্জাতিক ডেস্ক: ১৫ বছরের এক কিশোরকে কান ধরে স্কোয়াটের শাস্তি দেওয়া হয়েছিল। তার ফল হল মারাত্নক। ১০০০ বার স্কোয়াট (মাথার পিছনে হাত দিয়ে ওঠবোস) করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ল কিশোর। গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দেয় তার। পরিস্থিতি এমন হয় যে তার কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়ে পড়ে। কিশোরের নাম আজুন। চিনের বাসিন্দা সে। ২০২৩ সালের আগস্ট […]
সাতসকালে নওদায় বোমাবাজিতে মৃত্যু প্রৌঢ়ের, পুলিশকে ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, নওদা : জমিবিবাদ নিয়ে অশান্তি পরিবারে। তারজেরে মঙ্গলবার সাতসকালে মুর্শিদাবাদের নওদায় চলল বোমা। তারজেরেই মৃত্যু হয়েছে একজনের। ঘটনা ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। জানা গিয়েছে, মৃত রফিকুল শেখ (৫০) নওদার আলিনগরের বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করতে গিয়েও বাধার মুখে পড়তে হয়েছে পুলিশকে। স্থানীয় সূত্রে খবর, একটি জমি নিয়ে খুড়তুতো ভাইদের সঙ্গে বেশ কিছুদিন ধরেই […]
প্রেমে প্রত্যাখ্যান, হাসপাতালে ঢুকে তরুণীর গলায় ছুরি চালাল যুবক

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: সরকারি হাসপাতালে তরুণী খুন। ভয়াবহ ঘটনা ঘটে গিয়েছে মধ্যপ্রদেশে। ট্রমা কেয়ারের ভেতরে ঢুকে এক যুবক তরুণীর ওপর চড়াও হয়ে তাঁকে বেধড়ক মারধর করে। তার পর তাঁর বুকের উপর বসে গলায় ছুরি চালিয়ে দেয়। কয়েক হাত দূরে দাঁড়িয়ে থাকা নিরাপত্তারক্ষীরা পর্যন্ত এই ঘটনা দেখেও কোনও বাধা দেননি। ছিলেন চিকিৎসক থেকে নার্সও। তাঁরা সকলেই […]
হাজিরার আগে হাইকোর্টে ধর্ষণে অভিযুক্ত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ

নিজস্ব প্রতিনিধি : ধর্ষণ ও গর্ভপাতের মামলায় তলব করা হয়েছিল কার্তিক মহারাজকে। কিন্তু হাজিরা দেওয়ার আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিতর্কিত পদ্মশ্রী প্রাপক কার্তিক মহারাজ। মঙ্গলবারই তাঁর থানায় হাজিরা দেওয়ার কথা ছিল। নবগ্রাম থআনার পক্ষ থেকে চিঠিও গিয়েছিল। কিন্তু হাজিরা আগেই হাইকোর্টে গিয়েছেন তিনি। এফআইআর বাতিল চেয়ে আবেদন করেছেন বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে। তাঁর অভিযোগ, […]
বাড়িতেই বানিয়ে নিন পাকা আমে ভাপা রুই

নিজস্ব প্রতিনিধি : গরম মানেই আম, জাম, কাঁঠালের মরশুম। সব ফলের রাজা হিসেবে আমকেই ধরা হয়। বাজারে গেলে রসালো আমের সুন্দর গন্ধে চারদিক ভরে ওঠে। বিভিন্ন জাতের ও স্বাদের আমে ভরে উঠেছে বাজার। স্বাদে যেমন মন ভরায়, তেমন আমের পুষ্টিগুণও যথেষ্ট। এই আম যেমন শুধু খাওয়া যায়, তেমন বিভিন্ন রকমের রান্না করা হয়। আম দিয়ে […]
শিবাকাশিতে বাজি কারখানায় বিস্ফোরণে নিহত ৪

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: ফের বিস্ফোরণের সম্মুখীন ভারত। তামিলনাড়ুর একটি বাজি কারখানায় বিস্ফোরণে চারজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটে বিরুধুনগর জেলার শিবাকাশির কাছে চিন্না কামানপট্টি গ্রাম এলাকার একটি বাজি কারখানায় এই বিস্ফোরণ ঘটে। সূত্রের খবর, বিস্ফোরণের ফলে ভয়াবহ আগুন লাগে। কারখানা থেকে ঘন ধোঁয়া উঠতে দেখা যায়। ভেতর থেকে ক্রমাগত বাজি […]
জাতীয় মহিলা কমিশনের তলবে গেলেন না বীরভূমের SP

নিজস্ব প্রতিনিধি : জাতীয় মহিলা কমিশনের ডাকে দিল্লি গেলেন না বীরভূমের এসপি আমনদীপ। বোলপুরের আইসি লিটন হালদারকে অনুব্রত মণ্ডলের কদর্য ভাষায় আক্রমণ করার ঘটনার পর দিল্লিতে তলব করা হয়েছিল বীরভূমের আইসি আমনদীপকে। কিন্তু তিনি এদিন যাননি বলে জানা গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার বেলা বারোটা নাগাদ তাঁকে ডেকে পাঠিয়েছিল জাতীয় মহিলা কমিশন। তিনি জানিয়েছেন, হুল দিবসের […]
প্রথম এশীয় দেশের হয়ে জয়, অবিশ্বাস্য লড়াই করে ম্যান সিটিকে বিদায় জানাল আল হিলাল

আন্তর্জাতিক ডেস্ক: আগেই বিদায় নিয়েছিল ইন্টার মিলান। তার ফলে কার্যত অঘটন ঘটেছিল ক্লাব বিশ্বকাপ ফুটবলে। এর নেপথ্য কারিগর ছিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। অঘটনের এখানেই ইতি নয়। এবার যেন সবই উলট পুরান মেনে চলছে। কার্যত আরও এক অঘটনের জন্ম দিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল। ম্যানচেস্টার সিটিকে ৪-৩ গোলে হারিয়ে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে […]
শোরগোল ফেলে দিয়েছে AI হিউম্যানয়েড রোবটদের ফুটবল ম্যাচ

ইন্দ্রজিৎ রায়: প্রযুক্তির জগতে নতুন ইতিহাস রচনা করল চিন। বেজিংয়ে অনুষ্ঠিত হয়ে গেল এক ব্যতিক্রমী ফুটবল ম্যাচ, যেখানে মাঠে ছিল না কোনও মানুষ, বরং খেলোয়াড় ছিল AI (Artificial Intelligence) চালিত হিউম্যানয়েড রোবট! এমন দৃশ্য আগে কেউ দেখেনি, কারণ এটি ছিল বিশ্বে প্রথমবার সম্পূর্ণ স্বয়ংক্রিয় রোবট বনাম রোবট ফুটবল ম্যাচ। ম্যাচের খুঁটিনাটি এই ৩ বনাম ৩ […]
ফের ব্রাজিলিয়ান জাদু, বিদায় ইন্টার মিলানের

নিজস্ব প্রতিনিধি : ক্লাব বিশ্বকাপে একের পর এক জাদু। ফের আরও একবার দেখা গেল ব্রাজিলিয়ান জাদু। ব্রাজিলিয়ান জাদুতে চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলান ব্যাকফুটে। শার্লটে সোমবার রাতে শেষ ষোলোর লড়াইয়ে ইন্টারকে ২–০ গোলে হারিয়েছে ব্রাজিলের আরেকটি দল ফ্লুমিনেন্স। ইন্টার মিলানকে হারিয়ে লড়াইয়ের ময়দান থেকে সরিয়ে নিজেদের জায়গা পাকা করেছে তাঁরা। এই জয়ে ব্রাজিল থেকে পালমেইরাসের পর […]
ঘরে স্ত্রী-সন্তান রেখে পরকীয়া, দ্বিতীয় স্ত্রীকেও শারীরিক নিগ্রহের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর : বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্বেও লুকিয়ে দ্বিতীয় বিয়ে করা অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। দ্বিতীয় স্ত্রীয়ের ওপরেও ক্রমাগত অত্যাচার চালানোর অভিযোগ উঠেছে অভিযুক্ত সুব্রত সরকারের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিপুরে। জানা গিয়েছে, শান্তিপুর ব্লক এ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার। অভিযোগ, বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ, মুখে অ্যাসিড ছোড়ার হুমকি, পরিকল্পিতভাবে ট্রাকের নিচে […]
গাজার ক্যাফেতে ভয়াবহ হামলা, ইজরায়েলি আক্রমণে নিহত ৭৪

আন্তর্জাতিক ডেস্ক: ভয়াবহ অবস্থা গাজার। সোমবার একটি ক্যাফেতে ইজরায়েলি হামলায় ৩০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে কমপক্ষে ৭৪ জন নিহত হয়েছেন। এর মধ্যে ক্যাফেতেই মারা গিয়েছেন ৩০ জন, বাকি মৃত্যু হয়েছে শহরের অন্যান্য এলাকায়। গাজার সমুদ্রতীরে অবস্থিত আল বাকা ক্যাফেতে ঘটনার সময় উপস্থিত এক প্রত্যক্ষ্যদর্শী বর্ণনা করেছেন, “কোনও সতর্কতা ছিল না, সাইরেন বাজেনি। হঠাৎ করেই […]
৭দিন চলবে দুর্যোগ, কোন জেলায় বেশি সতর্কতা জানুন

নিজস্ব প্রতিনিধি : আবহাওয়া দফতরের পূর্বাভাস মেনে দক্ষিণবঙ্গে ক্রমাগাত চলছে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কম-বেশি বৃষ্টি চলছে। তবে এলাকা অনুযায়ী ভাগ করে বৃষ্টি চলছে। সোমবার সপ্তাহের শুরুর দিনেই জলযন্ত্রণায় ভুগেছে শহরবাসী। মেট্রো পরিষেবা ব্যহত হওয়ার পাশাপাশি রাস্তায় জল জমে নিত্যযাত্রীদের চরম সমস্যায় পড়তে হয়েছে। সারাদিন ধরে বৃষ্টি না হলেও, টানা কিছুক্ষণের প্রবল […]