১০০০ কোটি টাকা ঘুষ নেওয়ায় অভিযুক্ত মহিলা মন্ত্রী, জবাব শুনলে চমকে যাবেন

Share:

নিজস্ব প্রতিনিধি, ভোপাল: মধ্যপ্রদেশে জল জীবন প্রকল্পের নামে ১০০০ কোটি টাকা কমিশন আদায়ের একটি ঘটনা সামনে এসেছে। অভিযোগগুলি পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রী সম্পতিয়া উইকের বিরুদ্ধে। এই আদায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন PHE  এর ইঞ্জিনিয়ার ইন চিফ সঞ্জয় আন্ধাভান। অভিযোগ ওঠার পর মন্ত্রী সম্পতিয়া উইকে জানিয়েছেন যে যে তদন্ত করতে চান করতে পারেন, তাঁর আপত্তি নেই।

সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সম্পতিয়া উইকে বলে বলেন, “আমি সম্পূর্ণ নির্দোষ। তদন্ত যে কোনওভাবে করা যেতে পারে। সত্যকে আঘাত হানা যাবে না। তদন্ত নিয়ে আমার কোনও আপত্তি নেই। আমি একজন আদিবাসী মহিলা, দরিদ্র শ্রমিক শ্রেণি থেকে এসেছি। জনসাধারণের সেবা করেছি। মুখ্যমন্ত্রী সব জানেন। আমাকে যা হয়রানি করা হচ্ছে তা অত্যন্ত অন্যায়। আমাদের সরকার দুর্নীতিমুক্ত।”

প্রাক্তন বিধায়ক কিশোর সম্রিত গত ১২ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো একটি চিঠিতে পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগের মন্ত্রী সম্পতিয়া উইকের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন। তাতে দাবি করা হয়েছে জলযোগ প্রকল্প থেকে ১০০০ কোটি টাকার কমিশন নিয়েছিলেন সম্পতিয়া। এছাড়াও পূর্ববর্তী চিফ ইঞ্জিনিয়ার বি কে সোনারগারিয়া এবং তাঁর অ্যাকাউন্ট্যান্ট মহেন্দ্র খারের বিরুদ্ধেও কোটি কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।

পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং বিভাগ এই সকল অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, প্রাক্তন বিধায়ক কিশোর সম্রিত নিজের অভিযোগের সমর্থনে কোনও সুনির্দিষ্ট প্রমাণ বা নথি দাখিল করতে পারেননি। যদিও, বিভাগীয় চিফ ইঞ্জিনিয়ার সঞ্জয় আন্ধাভান মন্ত্রী সম্পতিয়া উইকের বিরুদ্ধে অভিযোগের তদন্তের নির্দেশ দিয়েছেন।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]