ধর্ষণে অভিযুক্ত কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে মিছিল মহিলাদের

Share:

নিজস্ব প্রতিনিধি,নবগ্রাম: কার্তিক মহারাজের শাস্তির দাবিতে নবগ্রামে ঝাঁটা হাতে তীব্র বিক্ষোভ। থানার সামনে সাধারণ মহিলাদের বিক্ষোভ।যৌন হেনস্থার অভিযোগে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু কার্তিক মহারাজের বিরুদ্ধে শাস্তির দাবিতে ফুঁসে উঠল নবগ্রাম(Nabagram)। মঙ্গলবার দুপুরে থানার সামনে বিক্ষোভে সামিল হন বহু সাধারণ মহিলা। “ধর্মের নামে অপরাধ বন্ধ হোক”, “কার্তিক মহারাজের গ্রেফতার চাই”—এই স্লোগানে কেঁপে ওঠে গোটা এলাকা।বিক্ষোভকারীদের দাবি, দীর্ঘদিন ধরেই অনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছেন ওই ব্যক্তি। নবগ্রাম থানায় দায়ের হওয়া এফআইআর-এর ভিত্তিতে দ্রুত আইনি পদক্ষেপের দাবি জানান তাঁরা। তাঁদের বক্তব্য—ধর্মের নামে কেউ অপরাধ করলে সমাজে তার কোনও জায়গা নেই।এদিকে,কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মঙ্গলবার ‘ক্রিমিন্যাল রিভিশন্যাল অ্যাপ্লিকেশন’ করেছেন কার্তিক মহারাজ।

তার আগে মঙ্গলবার সকাল ১০টা নাগাদ নবগ্রাম থানায় হাজিরা দেওয়ার জন্য কার্তিক মহারাজকে তলব করে নোটিশ পাঠিয়েছিল পুলিশ। সোমবার বেলডাঙা থানার (Beldanga P.S.)আইসি সেই নোটিশ ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙা শাখা কার্যালয়ে পৌঁছেও দিয়েছিলেন। যদিও সেই সময়ে কার্তিক মহারাজ আশ্রমে ছিলেন না।পুলিশের তলব প্রসঙ্গে সোমবার কার্তিক মহারাজ(Kartick Maharaj) বলেন, ‘আমি কলকাতায় আছি। ফলে নবগ্রামে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। এ ব্যপারে আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’এরপরে এ দিন কার্তিক মহারাজের পক্ষে কলকাতা হাইকোর্টের আইনজীবী সাগ্নিকা ব্যানার্জী মেল করে নবগ্রাম থানার পুলিশকে জানিয়ে দেন ওই রিভিশন পিটিশনের কথা। বুধবার ওই পিটিশনের শুনানি হওয়ার কথা রয়েছে।

নবগ্রাম থানার ওসি (OC Nabagram)বলেন, ‘কার্তিক মহারাজ আসতে পারবেন না সে কথা তাঁর আইনজীবী মেল করে জানিয়েছেন।’এ দিকে নবগ্রাম ব্লকের স্থানীয় মহিলারা ঝাঁটা হাতে মিছিল করে নবগ্রাম থানায় পৌঁছে কার্তিক মহারাজকে এখনই গ্রেফতার করতে হবে বলে দাবি জানান। তাঁরা ধর্ষকের ফাঁসি চাই বলেও শ্লোগান তোলেন।এখন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত মামলাকারীর মামলা খারিজ করবেন নাকি পুলিশকে তদন্ত চালিয়ে যেতে নির্দেশ দেবেন– সে দিকেই অধীর আগ্রহে তাকিয়ে রয়েছে সকলেই।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]