ডিউটির ফাঁকে শান্তিপুর থানার অফিসার সারমেয়দের ‘প্রভু’

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: ডিউটির ফাঁকে নিজের হাতে রান্না করে থানা সংলগ্ন প্রায় ২০ থেকে ২৫ টি পথের সারমেয়দের দায়িত্ব নিয়ে খাওয়া দেওয়ার ব্যবস্থা করে চলেছেন শান্তিপুর থানার এক সাব-ইন্সপেক্টর(SI)। তার এই কর্মকাণ্ডে খুশি থানার অন্যান্য আধিকারিক থেকে শুরু করে শান্তিপুরের সাধারণ মানুষও। প্রতিদিন পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনে রাজপথ যখন উত্তাল সেই সময় এক অন্য নজির গড়েছেন শান্তিপুর থানার এক পুলিশ অফিসার।কথায় বলে “জীবে প্রেম করে যে জন সে জন সেবিচে ঈশ্বর”। তারই জ্বলন্ত উদাহরণ দেখা গেল শান্তিপুর থানায়(Shantipur P.S.)। সাব ইন্সপেক্টর বিপ্লব বন্দোপাধ্যায় (S.I. Biplab Bandopadhay)আজ হয়ে উঠেছেন পথ সারমেয়দের বন্ধু। কর্মব্যস্ততার মাঝেও প্রতিদিন শান্তিপুর থানায় একাধিক সারমেয়দের দিনে তিন থেকে চারবার খাবার খাওয়ান তিনি। তার কারণ এদের মধ্যে অধিকাংশই থাকে অভুক্ত।

ডিউটির চাপের মধ্যেও এক ব্যতিক্রমী নজির গড়ছেন শান্তিপুর থানার এক সাব-ইন্সপেক্টর। নিজের কর্তব্য পালনের ফাঁকে তিনি নিয়মিত তিন বেলা করে খাওয়াচ্ছেন একাধিক পথ কুকুরকে। শুধুই ডিউটি নয়, তাঁর এই মানবিক দায়িত্ববোধ ও পশুপ্রেম নজর কেড়েছে সাধারণ মানুষের। জানা যায়, এই সাব-ইন্সপেক্টর রোজ সকালে, দুপুরে ও রাতে নিজের হাতে খাবার রান্না করে খাওয়ান থানা সংলগ্ন প্রায় ২০ থেকে ২৫ টি কুকুরকে। খাবার হিসেবে তিনি দিচ্ছেন ভাত, মাংস, কখনও বিস্কুট বা দুধ। শুধু খাওয়ানো নয়, তিনি খেয়াল রাখছেন যেন কোন কুকুর অসুস্থ না হয় কিংবা গরমে কষ্ট না পায়—তাদের জন্য রাখা হচ্ছে পর্যাপ্ত জলও।

এই কাজে সাহায্য করছেন তাঁর কিছু সহকর্মীও।এলাকার বিশাল উৎসবে যখন শহরজুড়ে ব্যস্ততা ও উত্তেজনা তুঙ্গে, তখন এমন একটি নিঃশব্দ, স্নেহময় উদ্যোগ নিঃসন্দেহে সমাজে মানবিকতার বার্তা পৌঁছে দিচ্ছে। শুধু আইনরক্ষা নয়, মানবিকতার রক্ষাকবচ হয়ে উঠছেন এই কর্তব্যরত পুলিশ আধিকারিক। হলেই তার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এ যেন এক অন্যরকম পুলিশ।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]