ডিঙি নৌকো চেপে ভারতের প্রবেশ করতে গিয়ে গ্রেফতার ৪ বাংলাদেশী অনুপ্রবেশকারী

Share:

নিজস্ব প্রতিনিধি,বসিরহাট: এবার চোরা নদীপথে ডিঙিতে চেপে ভারতের ঢোকার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা।সীমান্তে কালিন্দী নদী পার হয়ে ভারতে ঢোকার চেষ্টা। ধৃত চার বাংলাদেশি।উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের (Hingalganj)হেমনগর এলাকা থেকে ছোট ডিঙি নৌকায় করে কালিন্দী নদী দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টা করে ৪ বাংলাদেশী। সেই সময় সীমান্তে কর্মরত সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা, তাদের ধরে ফেলে। তারা বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছিল।

ধৃত আল আমিন, মাসুরা বেগম, জাহাঙ্গীর আলম, টুম্পা পারভীন। ধৃতদের বাড়ি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায়। বিএসএফ(BSF) তাদের আটক করে তুলে দেয় হেমনগর কোস্টাল থানার পুলিশের হাতে। হেমনগর কোস্টাল থানার পুলিশ তাদের গ্রেফতার করে বসিরহাট আদালতে(Bashirhat Court) পাঠায়। সড়ক পথের পাশাপাশি এবার জলপথে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বারবার ভারতে ঢোকার চেষ্টা চালাচ্ছে। কিন্তু সতর্ক রয়েছে সীমান্ত রক্ষী বাহিনী ও পুলিশ প্রশাসন। ফলে ধরা পড়ে যাচ্ছে তারা। সম্প্রতি নদী পেরিয়ে ভারতের প্রবেশের চেষ্টা করেছিল বাংলাদেশী অনুপ্রবেশকারীরা। তারাও গ্রেফতার হয়।

বাংলাদেশের মোল্লা ইউনুস সরকারের অত্যাচার এবং সেই দেশে ব্যাপকভাবে অর্থাৎ ভাব দেখা দেওয়ায় সেখানকার বাংলাদেশি নাগরিকরা ঝুঁকি নিয়ে জোড়া পথে ভারতে প্রবেশ করে প্রাণ রক্ষার চেষ্টা চালাচ্ছে। কিন্তু ভারতের সীমান্তে নজরদারি জোরদার থাকায় সেই প্রচেষ্টা বার বার ব্যর্থ হচ্ছে। জলপথে নজরদারি আরো বাড়ানো হচ্ছে। যাতে সাঁতরে বা ছোট ডিঙি নৌকো করে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত ভূখণ্ডে প্রবেশ করতে না পারে। ক্লোজ সার্কিট ক্যামেরার (CCTV)সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। দিনের পাশাপাশি রাতেও সীমান্ত এলাকাগুলিতে নজরদারি বাড়ানো হয়েছে।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]