Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্য সরকারের ট্রেনিং সেন্টারের সাফল্য, ইউপিএসসিতে সফলদের কুর্নিশ মমতার

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সবচেয়ে কুলীন চাকরির পরীক্ষা ইউপিএসসির সিভিল সার্ভিসের পরীক্ষার ফল মঙ্গলবারই (২২ এপ্রিল) প্রকাশিত হয়েছে। আর ওই পরীক্ষার রাজ সরকারের প্রশিক্ষণ কেন্দ্রের পাঁচ জন সফল হয়েছেন। ওই সফল পরীক্ষার্থীদের কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন সন্ধ্যায় সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে রাজ্য সরকারের অধীনস্ত সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে প্রশিক্ষণ নেওয়া সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন ‘আমাদের সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টার থেকে কোচিং সহায়তা পেয়ে ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় সফল হওয়া পরীক্ষার্থিদের অভিনন্দন এবং শুভকামনা। ফলাফল সবেমাত্র প্রকাশিত হয়েছে। মেঘনা চক্রবর্তী (৭৯), সহর্ষ কুমার (১৫৩), পারমিতা মালাকার (৪৭৭), রাজদীপ ঘোষ (৭৮৯) এবং প্রবীণ কুমার (৮৩৭) আমাদের রাজ্য সরকারি কোচিং পেয়েছেন এবং চিত্তাকর্ষক র‍্যাঙ্ক পেয়ে আমাদের জন্য গৌরব বয়ে এনেছেন। তারা এখন IAS/IPS/অন্যান্য শীর্ষ পরিষেবায় যোগ দেবেন।’

পাশাপাশি বাংলা থেকে যারা সর্বভারতীয় পরীক্ষায় সফল হয়েছেন তাদেরও শুভেচ্ছা  জানিয়েছেন মুখ্যমন্ত্রী। লিখেছেন, ‘পশ্চিমবঙ্গ থেকে আরও অনেকে আছেন যারা সর্বভারতীয় পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য পেয়েছেন এবং এখন তারাও দেশের সর্বোচ্চ পরিষেবায় যোগ দিতে চলেছেন। এই কৃতিত্বের জন্য ছেলে এবং মেয়েদের ধন্যবাদ। পশ্চিমবঙ্গ সরকার তোমাদের সঙ্গে আছে।’

সর্বভারতীয় পরীক্ষায় বাংলার ছেলেমেয়েরা যাতে ভিন রাজ্যের পরীক্ষার্থীদের সঙ্গে লড়াই করতে পারে তার জন্যই কয়েক বছর আগে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টার চালু করেছিল রাজ্য সরকার। গত কয়েক বছর ধরেই এই কেন্দ্র থেকে প্রশিক্ষণ নিয়ে ইউপিএসসির মতো সর্বভারতীয় পরীক্ষায় বাজিমাত করছে বাংলার পড়ুয়ারা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00