Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফ্রান্সিসের পর পোপের দায়িত্ব কার হাতে, কারা রয়েছেন দৌড়ে

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘদিন ধরে না অসুস্থ থাকার পর গতকাল অর্থাৎ সোমবার না ফেরার দেশে চলে গিয়েছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুকালীন তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপের মৃত্যুর পর কে হবে উত্তরসূরি? এই নিয়ে জানা যায়, এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা এবং ইউরোপ থেকে আসা ধর্মযাজকদের মধ্যে থেকেই পরবর্তী পোপ নির্বাচনের সম্ভাবনা রয়েছে বেশি।

ভ্যাটিকানের সিস্টিন চ্যাপেলে নানা ধর্মীয় আচার মেনে অনুষ্ঠিত হয় কনক্লেভ। সেখান থেকেই নির্বাচন করা হয় নতুন পোপ। কেবলমাত্র ৮০ বছরের নিচের কার্ডিনালরা এই কনক্লেভে ভোট দিতে পারবেন। এই সভায় উপস্থিত থাকেন প্রায় ১২০ জন।

তবে পরবর্তী পোপ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন কারা দেখে নিন।

কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলে

কার্ডিনাল লুই অ্যান্টোনিও টাগলের বয়স ৬৭ বছর। তিনি ফিলিপিন্সের নাগরিক। ভ্যাটিকানের ইভাঞ্জেলাইসেশন প্রধান তিনি। টাগলে ‘এশিয়ার ফ্রান্সিস’ নামেও পরিচিত। ঠিক যেমন ফ্রান্সিস অ্যামেরিকা ভূখণ্ড থেকে উঠে আসা পোপ ছিলেন, নির্বাচিত হলে টাগলে হবেন এশিয়ার প্রথম পোপ।

সামাজিক সুরক্ষায় গুরুত্ব দেওয়া এই ধর্মযাজকের পোপ হওয়ার দৌড়ে পাল্লা ভারী। তবে কারিতাস ইন্টারনাশিওনালিস নামের ক্যাথোলিক চ্যারিটি সংস্থার প্রধান থাকার সময় তার বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ‘বুলিং’ এর অভিযোগ ওঠে। ২০২২-এ তাকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

কার্ডিনাল পিয়েত্রো পারোলিন

এই দৌড়ে রয়েছেন কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। তার বয়স ৭০। তিনি ইতালির বাসিন্দা। ভ্যাটিকানের সেক্রেটারি অফ স্টেট ছিলেন।  ২০১৩ থেকে ফ্রান্সিসের সেক্রেটারি অফ স্টেট থাকা এই কার্ডিনাল পোপ হওয়ার অন্যতম দাবিদার। এতদিন তিনি ছিলেন পোপের পরে ভ্যাটিকানের দ্বিতীয় উচ্চতম আসনে। চার্চের বিভিন্ন উপদলের মধ্যে তিনি সেতু হিসেবে কাজ করেছেন। কম্যুনিস্ট-শাসিত চিনে বিশপ নির্বাচনে মত দেওয়ার কারণে রক্ষণশীলদের বিরাগভাজন হয়েছিলেন।

কার্ডিনাল পিটার টার্কসন

টার্কসন প্রথম আফ্রিকান পোপ হতে পারেন। ঘানায় ধর্মযাজকের কাজের সঙ্গে সঙ্গেই তিনি একজন কূটনৈতিক হিসেবে এবং ভ্যাটিকানের নেতৃত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফ্রান্সিস তাঁর উপর দক্ষিণ সুদানে শান্তি প্রতিষ্ঠার দায়িত্ব দিয়েছিলেন।

কার্ডিনাল মার্ক ওয়েল 

কার্ডিনাল মার্ক ওয়েলের বয়স ৭৯। ক্যানাডা থেকে এসেছেন। ভ্যাটিকান বিশপ অফিসের সাবেক প্রধান। তাঁর অভিজ্ঞতাই এই দৌড়ে সামনের সারিতে রাখবে। ধর্মতাত্ত্বিকভাবে রক্ষণশীল এবং একাধিক ভাষা জানার কারণে তিনি চার্চের রক্ষণশীল পরিসরে জনপ্রিয়।

কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গো

কার্ডিনাল ফ্রিডোলিন আম্বোগো বেসুঙ্গোর বয়স ৬৫। তিনি কঙ্গোর মানুষ। কিনশাসার আর্চবিশপ। ধর্মযাজক মহলে তিনি আফ্রিকার উঠতি তারকা। রক্ষণশীল পাঠের সঙ্গে সামাজিক সুরক্ষাকে মেলান তিনি। আফ্রিকায় ক্রমবর্ধমান চার্চের ভিড়ে তিনি সামনের সারির মুখ। একই সঙ্গে সমকামী যুগলদের আশির্বাদ না করার পক্ষে সুর চড়িয়ে সারা পৃথিবীর নজর কেড়েছিলেন।

মাট্টেয় জুপ্পি

মাট্টেয় জুপ্পির বয়স ৬৯। তিনিও ইতালির বাসিন্দা। বোলোনার আর্চবিশপ। ফ্রান্সিসের সঙ্গে জুপ্পির আদর্শগত মিল আছে। তার সরল জীবন, গরিব এবং অভিবাসীদের নিয়ে কাজ করার জন্য তাকে ‘স্ট্রিট প্রিস্ট বা পথের ধর্মযাজক’ বলা হয়।

জ্যঁ-মার্ক আভেলাইন

জ্যঁ-মার্ক আভেলাইনের বয়স ৬৬। তিনি ফ্রান্সের মানুষ। মার্সেইয়ের আর্চবিশপ। অভিবাসন এবং মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার ক্ষেত্রে ফ্রান্সিসের সঙ্গে আভেলাইনে সমমনোভাবাপন্ন ছিলেন। নির্বাচিত হলে চতুর্দশ শতাব্দীর পর প্রথম ফরাসী পোপ নির্বাচিত হবেন।

কার্ডিনাল পিটার এর্ডো

কার্ডিনাল পিটার এর্ডোর বয়স ৭২। এস্টেরগম-বুদাপেস্টের আর্চবিশপ। এর্ডো ২০১৩-তেও পোপ পদপ্রার্থী ছিলেন। রক্ষণশীল হিসেবে পরিচিত হলেও ফ্রান্সিসের উদার দুনিয়ার সেতু হিসেবে কাজ করেছেন।

gfhg gfhgfhg

কৃষ্ণনগরের ঈশিতা খুনে গ্রেফতার ‘প্রেমিক’ দেশরাজ, পৈত্রিক বাড়িতেই ৭দিন লুকিয়ে

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

মানসিক স্ট্রেস কমাতে হেড ম্যাসাজ মুশকিল আসান

শুধু মিষ্টি নয়, দাঁত ক্ষতি করতে পারে আপনার প্রিয় খাবারগুলি, জেনে নিন সেগুলি কী কী?

সকালে ঘুম থেকে উঠেই এই ৩টি জিনিস দেখা বয়ে আনে দুর্ভাগ্য

0:00