Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মোদিকে গিয়ে বল ,স্বামীকে গুলি করার পর, স্ত্রীকে ব্যঙ্গ জঙ্গিদের

Share:

নিজস্ব প্রতিনিধি, পহেলগাঁও: গরমে জম্মু-কাশ্মীরে ছুটি কাটাতে গিয়েছিলেন কর্নাটকের এক স্বামী- স্ত্রী ও পুত্র। পহেলগাঁওয়ের বৈসরন উপত্যকায় জঙ্গিদের গুলিতে মৃত্যু হয় স্বামী মঞ্জুনাথ রাওয়ের(Manjunath Eao)। প্রাণে বেঁচে যান শ্রী পল্লবী এবং তাদের পুত্র। কর্নাটকের শিবমোগ্গার বাসিন্দা পল্লবী দেবীর দাবি হঠাৎ তাদের আক্রমণ করেন তিন থেকে চারজন সশস্ত্র জঙ্গি(Terrorist)। তার স্বামীকে গুলি করে নৃশংসভাবে খুন করার পর ওই জঙ্গিদের মধ্যে একজন বলে তোকে আর মারবো না ‘যা মোদিকে গিয়ে বল’। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের জঙ্গি হানায় ২৬ জন পর্যটকের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। মৃতদের মধ্যে রয়েছেন মঞ্জুনাথ। তার স্ত্রী পল্লবী পড়ে ওই আক্রমণের ঘটনার বিবরণ দিতে গিয়ে বলেন স্বামী ছেলের সঙ্গে কাশ্মীরে বেড়াতে এসেছিলাম। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ আমরা ছিলাম পহেলগাঁওয়ে। আচমকা তিন – চার জন সশস্ত্র জঙ্গি তাদের ঘিরে নেয়। প্রথমের নাম জানতে চায়। তারপর গুলি করে তার স্বামীকে। পল্লবীর স্পষ্ট দাবি জঙ্গিরা বেছে বেছে হিন্দু ধর্মাবলম্বী মানুষদের খুন করে এ দিন।

তার চোখের সামনে তার স্বামী জঙ্গিদের গুলিতে লুটিয়ে পড়ে মাটিতে। এই ঘটনা চোখের সামনে দেখে পল্লবী নিজে চিৎকার করে জঙ্গিদের বলে তাকেও যেন মেরে ফেলে তারা। কিন্তু জঙ্গিদের মধ্যে একজন হিন্দিতে বলে তোকে মারবো না এইটা মোদিকে(Modi) গিয়ে বল। পল্লবী দেবী আরো জানান তাদের উপরে আক্রমণের পর জঙ্গিরা সেই এলাকা ছেড়ে চলে গেলে স্থানীয় রায় উদ্ধারে এগিয়ে আসে স্বামীর দেহ যাতে বাড়ি নিয়ে যেতে পারেন সেই আবেদন করেছেন কর্নাটকের সদ্য স্বামী হারা স্ত্রী পল্লবী(Pallabi)। পহেলগাঁওয়ে জঙ্গি আনান নিন্দা করে কর্নাটকের মুখ্যমন্ত্রী(CM Karnatak) শিকদার রামাইয়া সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করেছেন। তিনি জানান, কন্নড়বাসীরা সশস্ত্র জঙ্গিদের এই আক্রমণের লক্ষ্য ছিল। কর্নাটকের যে বাসিন্দারা এই জঙ্গি হানায় আক্রান্ত হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারের পাশে তিনি আছেন বলে দাবি করেন। ঘটনার কথা শোনার মাত্র তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানান। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,অমরনাথ যাত্রার আগে ফের আতঙ্ক উপত্যকায়।ফের উপত্যকায় জঙ্গি হানা। পহেলগাঁওয়ের বৈসরনে গুলির শব্দ ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অমরনাথ যাত্রার আগেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার ওই অঞ্চলে পর্যটকদের উপরে হামলার অভিযোগ। গুলিতে ২৬ জন পর্যটকের জখম হওয়ার কথা শোনা গেলেও এখনও পর্যন্ত এই নিয়ে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। যেখানে গুলির শব্দ পাওয়া গিয়েছে, সেখানে পুলিশ ও নিরাপত্তা রক্ষীদের যৌথ বাহিনী পৌঁছেছে বলে জানা গিয়েছে,পহেলগাঁও মূলত তার জঙ্গল, স্বচ্ছ জলের সরোবর এবং বিস্তীর্ণ তৃণভূমির জন্য বিখ্যাত।

পর্যটকদের কাছে এই এলাকার আকর্ষণ অনতিক্রম্য। এবার সেখানেই জঙ্গি হামলা। ওই অঞ্চলে পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে একমাত্র পৌঁছনো যায় বলে জানা যাচ্ছে। সেই দুর্গম এলাকাতেই এবার হামলা জঙ্গিদের। এক প্রশাসনিক সূত্রের দাবি, আহতদের ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রসঙ্গত, গত কয়েক বছরে উপত্যকায় সন্ত্রাসবাদের থাবা ক্রমেই আলগা হচ্ছে বলে মোদি সরকার দাবি করে। কিন্তু সম্প্রতি কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহাকে দাবি করতে দেখা গিয়েছে, উপত্যকায় সন্ত্রাসী কার্যকলাপ দিনদিন বাড়ছে। যা খুবই উদ্বেগের বিষয়। যদিও গত ৯ এপ্রিল মুম্বইয়ের এক সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মোদি বলেছিলেন, “বহু প্রজন্ম ধরে জম্মু ও কাশ্মীরের যুবসমাজ বোমা, পাথর ছুড়ে, বন্দুক চালিয়ে ভবিষ্যত নষ্ট করেছে। এর আগে কয়েক দশক ধরে দেশের শাসকরা এই আগুন নেভাতে পারেনি।কিন্তু এখন পরিস্থিতি চিরতরে বদলে গিয়েছে। আমাদের সরকারের দৃঢ় রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং সংবেদনশীলতার কারণে আজ দিন বদলেছে জম্মু ও কাশ্মীরে। সেখানকার যুবসমাজ আজ উন্নয়নের পথে হাঁটছে।” কিন্তু তাঁর সেই দাবি অগ্রাহ্য করে রবিবারই মনোজ বলেন, “বিশেষ করে জম্মুতে জঙ্গিদের কার্যকলাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটা খুবই উদ্বেগের বিষয়।” এর মধ্যেই এবার মঙ্গলবার ফের জম্মু ও কাশ্মীরে চাঞ্চল্য ছড়াল জঙ্গি হামলা। টার্গেট ছিল হিন্দু পর্যটকরা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00