হরিণঘাটাতে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার মুরগী খামারের উদ্বোধন

Share:

নিজস্ব প্রতিনিধি,হরিণ ঘাটা: নদিয়া জেলার হরিণ ঘাটাতে ৭ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার মুরগী খামারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ(Minister Swapan Debnath)।রাজ্য প্রাণিসম্পদ বিকাশ বিভাগের উদ্যোগে পশ্চিমবঙ্গ প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড পরিচালিত নদীয়া জেলার হরিণ ঘাটাতে ৭ কোটি ৭৩ লক্ষ টাকা ব্যয়ে ৫৫০০০ চেনের বাণিজ্যিক বয়লার মুরগী খামারের উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ সরকারের প্রাণিসম্পদ বিকাশ বিভাগের মন্ত্রী স্বপন দেবনাথ। জানা যায় হরিণঘাটা ফার্মের সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে বাণিজ্যিকভাবে নটি শেডে ৫৫ হাজার বয়লার মুরগি চেন পালনের মাধ্যমে কর্পোরেশনের নিজস্ব মাংস উৎপাদন কারখানা সরবরাহের পাশাপাশি এই মুরগি সুলভ মূল্যে হরিণঘাটা(Haringhata) লাইভ হিসেবে প্রাণিসম্পদ উন্নয়ন নিগম লিমিটেড বাজারজাত করবে।

এই প্রকল্পের বাস্তবায়নে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৪০ জনের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি রাজ্যজুড়ে মাংসের ঘাটতি পূরণে অনেকখানি সহায়ক হবে বলে জানা গিয়েছে।জানা যায়, নয়টি শেড আংশিকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল যেগুলি পূর্বে হরিণঘাটা ফার্মে ফিড মিক্সিং ইউনিট হিসেবে ব্যবহার করা হতো। এই নয়টি সেটের মোট এলাকা ৫১৬৬৪ বর্গফুট। নয়টি সেটে ৬০ হাজার থেকে ৬৫ হাজার মুরগির বাচ্চা অর্থাৎ চিক রাখা যেতে পারে। একসঙ্গে তিনটি সেটের ঠিক রাখা হবে এবং প্রতি ১০ দিন অন্তর নতুন করে প্লেসমেন্ট করা হবে। মাংস প্রক্রিয়াকরণ প্লান্টে ভালো মানের বয়লার পাখি সরবরাহ করার জন্য এই ফার্ম ব্যবহার করা হবে।

নতুন এই ফার্মে ভালো বায়ু চলাচলের সুবিধা থাকায় এমনিয়া ও অন্যান্য দূষক গ্যাসের সমস্যা কমে যাবে ফলে পাখির স্বাস্থ্যের ক্ষতিকর প্রভাব কমবে। তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে বয়লার পাকির জন্য উপযোগী আরামদায়ক পরিবেশ বজায় রাখা সম্ভব যা গরম ও শীতকালীন স্ট্রেস হ্রাস করে।এটি একটি সরকার কর্তৃক মডেল প্রকল্প(Model Project) যা উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে এবং পোল্ট্রি উৎপাদনের সার্বিক উন্নয়নের সহায়ক হবে বলে আশা করা যাচ্ছে। এছাড়াও সরাসরি এবং পরোক্ষভাবে ৫০ জনেরও বেশি মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত হবেন। উৎপাদনশীলতা এবং ভালো মানের মাংস পাওয়া যাবে এখান থেকে এবং পাখিদের মৃত্যুর হার কমবে এছাড়াও পাখির কল্যাণ নিশ্চিত করা হবে।

তাঁতিদের থেকে ১ কোটি টাকার কাপড় কিনবে তন্তুজ

বুদ্ধ পূর্ণিমায় কালনা বৌদ্ধমঠে শ্রদ্ধাজ্ঞাপন মন্ত্রী স্বপন দেবনাথের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]