Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভাঙড়ের হাতিশালায় মাকে খুন করে গ্রেফতার ছেলে ও বৌমা

Share:

নিজস্ব প্রতিনিধি,ভাঙড়: অসুস্থ মা বোঝা হয়ে দাঁড়িয়েছিল ছেলে বৌমার কাছে। তাই বোঝা কমাতে মাকেই খুন করলো ছেলে ও বৌমা। শ্বাসরোধ করে খুন করার অভিযোগে ছেলে ও বৌমাকে গ্রেফতার করল পুলিশ। ভাঙড়ের হাতিশালা থানা(Hathisala P.S.) এলাকার ঘটনা। মৃতের নাম কাজল মণ্ডল (৫৬)। বাড়ি নিউ টাউন লাগোয়া ভাঙড়ের বেওতা গ্রামে(Beuta Village)। এই ঘটনায় ছেলে রাজু মণ্ডল ও বৌমা সোমা মণ্ডলকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মঙ্গলবার বারুইপুর মহকুমা আদালতে(Baruipur Court) পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে ভাঙড় ডিভিশনের হাতিশালা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন থেকে বৃদ্ধা মা অসুস্থতায় ভুগছিলেন। প্রতিনিয়ত তার পেছনে চিকিৎসা বাবদ খরচ হচ্ছিল অনেক টাকা।

ধৈর্য রাখতে পারলেন না এগারো মাস ধরে যাকে পেটে ধরেছিলেন সেই সন্তান। মায়েদের কাছে তার সন্তান বড় আপন। কারণ এটা যে নারীর টান। অথচ সেই সন্তান তার জন্মদাত্রী মায়ের গলা টিপে ধরতে একটুকু পিছপা হলেন না। নিজের বিয়ে করা স্ত্রীকে সঙ্গে নিয়ে মা যখন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে অঘোরে ঘুমাচ্ছিলেন সেই সময় গলা টিপে বালিশ চাপা দিয়ে ছেলে আর বৌমা নৃশংসভাবে খুন করলেন ওই বৃদ্ধাকে।

পরে পুলিশের কাছে টানা জেরায় এই স্বীকারোক্তি করেছেন গুণধর ছেলে আর তার স্ত্রী। পুলিশ মৃতদে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। মাকে খুন করার অপরাধে ছেলে আর তার স্ত্রী দুজনকেই গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় হাতিশালা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যে ঘরে বৃদ্ধা মাকে খুন করা হয়েছিল তদন্তের স্বার্থে সেই ঘরটি সিল করে দিয়েছে পুলিশ।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00