Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

একশো বছর পর উদ্ধার দুর্লভ ছবি, দাম উঠল কত জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি : প্রায় ১০০ বছর আগে হারিয়ে গিয়েছিল। শেষপর্যন্ত হদিশ মিলল অস্ট্রিয়ার চিত্রশিল্পী গুস্তব ক্লিমটের আঁকা ছবি। ভিয়েনা থেকে ছবিটিকে উদ্ধার করা হয়েছে। চলতি বছর আগামী ২৪ এপ্রিল সেই ছবিটির নিলামে ওঠার কথা রয়েছে। ছবিটির কত দাম উঠেছে জানেন? ছবিটির দাম উঠেছে ৫৪ মিলিয়ন ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৪০০ কোটি টাকা।

অস্ট্রিয়ার চিত্রশিল্পী গুস্তব ক্লিমেটের সেই ছবিটি ‘পোট্রেট অফ ফ্রাউলিন লিসার’ নামে পরিচিত। ছবিটি ১৯২৫ সালে প্রথম প্রকাশ্যে আনা হয়েছিল। কিন্তু তারপর থেকে ওই ছবিটিকে দেখা যায়নি। শেষপর্যন্ত ওই ছবিটিকে খুঁজে পাওয়া গিয়েছে। ১৯৬০ সাল থেকে অস্ট্রিয়ার একটি পরিবারের কাছে ছবিটি ছিল। হারিয়ে যাওয়া ছবিটিকে উদ্ধার করার পর সেটিকে ইম কিনস্কাই অকশান হাউসে নিয়ে যাওয়া হয়। অকশান হাউসে ছবিটির দাম ধরা হয়েছে ৫৪ মিলিয়ন ডলার। যে চিত্রশিল্পী এই ছবিটি এঁকেছেন, তিনি ইহুদি পরিবারের সঙ্গে যুক্ত।

অস্ট্রিয়ার এই চিত্রশিল্পীর আঁকা ছবি সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছে। বিংশ শতাব্দীতে যে সব মহিলারা উচ্চ মধ্যবিত্ত সমাজ থেকে উঠে এসে সারা বিশ্বে নিজেদের পরিচিতি গড়ে তুলেছিলেন, তাঁদেরই ছবি তুলির টানে ফুটিয়ে তুলেছিলেন এই চিত্রশিল্পী। তাঁর আঁকা ছবি খুব কমই নিলামে ওঠে। এই ছবির সঙ্গে খুব একটা ধারনা ছিল না মধ্য ইউরোপের আর্ট মার্কেটের। তবে এবার সেই পুরনো ছবি ফিরে পাওয়ায় সঠিক মূল্যায়ন হবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। জানা গিয়েছে, ছবিটি এখন সুইটজারল্যান্ড, জার্মানি, ব্রিটেন, হংকংয়ের মতো বেশ কিছু দেশে ঘুরবে। বেশ সব দেশে ছবিটি প্রদর্শিত হওয়ার পর সেটিকে নিলামে তোলা হবে। সারা বিশ্ব ঘুরে আসার পর ভিয়ানায় যখন ছবিটি ফিরে আসবে, তখনই সেটিকে নিলামে তোলা হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00