Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহজাহান যা করেছে অন্যায় করেছে : ফিরহাদ হাকিম

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের। যেটা করেছে, নিশ্চিত করে বলছি, অন্যায় করেছে। শাহজাহান ইস্যুতে এবার কড়া বার্তা দিলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)।শনিবার সিরিটি শ্মশানে একটি কর্মসূচিতে যোগদান মেয়র ফিরহাদ হাকিম। সেখানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘শাহজাহান যা করেছে অন্যায় করেছে। আমি গণমাধ্যমে দেখেছি, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে সরকারি আধিকারিকদের।

যেটা করেছে, নিশ্চিত করে বলছি, অন্যায় করেছে। তবে শাজাহান কোথায় তা আমি কি করে জানব ? সেটা কি আমার দেখা কাজ ?পাল্টা প্রশ্ন মেয়রের।লোকসভা ভোটের আগেই বি এল সাহা রোডে অবস্থিত বৈদ্যুতিক চুল্লি সিরিটি মহাশ্মশানের সংস্করণ ও পুনর্গঠনের উদ্যোগ নিলেন কলকাতা পৌরসভার মেয়র পরিষদ সদস্য তারক সিং। এই কাজের সূচনা করলেন কলকাতার মহানগরিক ফিরহাদ হাকিম । মেয়র জানান, কলকাতা পৌরসভা
সাধারণ মানুষকে আরো বেশি করে পরিষেবা দেওয়ার জন্যই এই শ্মশানের সংস্করণ হচ্ছে।সিরিটি মহাশ্মশানের আধুনিকরণে ফলে অঞ্চলের মানুষ সুফল পাবে বলে মনে করছেন ফিরহাদ হাকিম।

সত্যনারায়ণ পার্কের পাশে নেতাজি মূর্তি স্থাপন করা হয়েছে। এই বিষয়ে আমরা এফ আই আর করেছি বলে জানান মেয়র।রাহুল গান্ধীর পোষ্টার ছেড়া নিয়ে মেয়র বলেন কেন তৃণমূল ছিঁড়বে । আসলে এখানকার কংগ্রেস শুধু বিজেপির ফ্ল্যাগ ধরতে বাকি আছে। রাহুল কি এখনে তৃণমূলের বিরুদ্ধে প্রচার করছে। যে তার পোস্টের ছিঁড়ে দেবে।

নীতিশ কুমার নিয়ে তার অভিযোগ নির্বাচন কমিশনকে পেশ করে দেওয়া হয়েছে। ধর্ম নিরপেক্ষতা আগেই শেষ করে দিয়েছি। আজ না হয় কাল আমরা জিতব। বিজেপি বিরুদ্ধে এক জন লড়াই করছেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee), মন্তব্য ফিরহাদের।শুভেন্দু রাজ্য পুলিশ এর রাজনীতিকরণ করা হচ্ছে। আমরাই এটা অভিযোগ করছি যে সব এজেন্সির রাজনীতিকরণ করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ নিরেপক্ষে ভাবে কাজ করছে। অভিযোগ তো যে কেউ করতে পারে।আর নেকামি করে কি লাভ হবে। সবাই জানে দিব্যেন্দু নিয়ে বলেন ফিরহাদ হাকিম।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00