Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’-এ যোগদান বিজয় সেতুপতির, কোন চরিত্রে দেখা মিলবে?

এবার শোনা যাচ্ছে, এই ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে পরিচালক তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে যোগাযোগ করেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: গতবছর মাঝামাঝি সময়ে মুক্তি পেয়েছিল হিন্দু ধর্মগ্রন্থ রামায়ণের প্রেক্ষাপটে নির্মিত ‘আদিপুরুষ’। ছবিটিকে রামায়ণের আধুনিক সংস্করণ হিসেবে দাবি করা হয়েছিল। কিন্তু ছবি মুক্তির পর দেশজুড়ে রীতিমতো তাণ্ডব শুরু হয়েছিল। ছবির দুর্বল কাহিনী এবং অনুন্নত ভিএফএক্স, তারকাদের মুখে জঘন্য সংলাপ, সঙ্গে তাঁদের আপত্তিকর পোশাক সবটার বিরুদ্ধেই দেশজুড়ে তাণ্ডব শুরু হয়। যার ফলে মাত্র ৪ সপ্তাহ রাজত্ব করেই এই ছবিকে সরিয়ে দেওয়া হয় প্রেক্ষাগৃহ থেকে। তবে এই ভুল আর হবে না! তাই ভুল শুধরাতে এবার মাঠের নামলেন বলিউডের জনপ্রিয় পরিচালক নীতেশ তিওয়ারি।

বলিউডের একাধিক দাপুটে তারকার সমন্বয়ে এবার তিনি তৈরি করতে চলেছেন হিন্দিতে ‘রামায়ণ’। প্রথমে ছবিতে রাম-সীতার ভূমিকায় অভিনয় করার কথা ছিল বলিউডের রিয়েল লাইফ কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাটের। কিন্তু পরে আলিয়া নাকচ করে দেওয়ায় সেই জায়গায় দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবীকে প্রতিস্থাপন করা হয়। তবে চমক এখানেই শেষ নয়! শোনা গিয়েছে, রাবণের চরিত্রে অভিনয় করবেন দক্ষিণী সুপারস্টার যশ আর রাম ভক্ত হনুমানের চরিত্রে অভিনয় করতে পারেন সানা দেওল। এছাড়াও কিছুদিন আগেই খবরে এসেছিল যে, রামায়ণের আরও দুই মুখ্য চরিত্র কুম্ভকর্ণ এবং কৈকেয়ীর ভূমিকায় অভিনয় করতে পারেন লারা দত্ত এবং ববি দেওল। তবে লারা উত্তেজিত হলেও ববি এবং সানি কেউই চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বলে জানা গিয়েছে। এবার শোনা যাচ্ছে, এই ছবিতে আরেকটি গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যে পরিচালক তামিল সুপারস্টার বিজয় সেতুপতির সঙ্গে যোগাযোগ করেছেন। যিনি এই মূহুর্তে তাঁর বলিউড ডেবিউ ‘জওয়ান’ ও সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মেরি ক্রিসমাস’-এর সাফল্যের আনন্দে ভাসছেন।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, রাবণের ভাই বিভীষণের চরিত্রে অভিনয় করার জন্য বিজয় সেতুপতির সঙ্গে নীতেশের আলোচনা চলছে। নীতেশ সম্প্রতি বিজয়ের সঙ্গে দেখা করেছেন এবং তাঁকে স্ক্রিপ্ট দিয়েছেন বলে জানা গিয়েছে। বিজয়ও নাকি বর্ণনা এবং ভিজ্যুয়াল পরিকল্পনা দেখে ছবিটির প্রতি আগ্রহ দেখিয়েছেন। সব ঠিক থাকলে ছবিটি ২০২৫ সালের দীপাবলিতে মুক্তি পাবে। Animal এর পরে রণবীরকে সম্প্রতি সঞ্জয় লীলা বনসালির উত্তেজনাপূর্ণ প্রকল্প লাভ অ্যান্ড ওয়ার-এর জন্য চুক্তিবদ্ধ করা হয়েছে। নির্মাতারা ছবিতে তার সহ-অভিনেতা হিসাবে আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে রেখেছেন। সম্প্রতি অযোধ্যায় রামমন্দির পবিত্রকরণের সময় এই তিনজনের দেখা হয়েছিল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00