Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টিটাগড়ে রেলের যন্ত্রাংশ তৈরির ওয়াগন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

Share:

নিজস্ব প্রতিনিধি,টিটাগড়: উত্তর চব্বিশ পরগনা জেলার টিটাগড়ে ওয়াগন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। শনিবার দুপুরে আগুন লাগে ওই ওয়াগন কারখানায়। জানা গেছে, অগ্নিকাণ্ডে ওয়াগন কারখানার ভিতরের যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেতেই ঘটনাস্থলে যায় দমকলের(FireBrigade) তিনটি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কীভাবে আগুন লাগল তা পরিষ্কার নয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে।

ওই ওয়াগান কারখানা এলাকায় থাকা বসতিপূর্ণ এলাকা থেকে মানুষজনকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। টিটাগড়(Titagar) যে ওয়াগান কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে মূলত ওই কারখানায় রেলের যন্ত্রাংশ তৈরি হয়। আর এই আগুনের জেরে পাশেই তেলের ট্যাঙ্কারে(Oil Tranker) আগুন ধরে যায়। মুহুর্তের মধ্যে বিস্ফোরণ ঘটে আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানায়। হতাহতের এখনো কোনো খবর পাওয়া যায়নি।

তবে কারখানা লাগোয়া অঞ্চলে আশেপাশে ঘন জনবসতি এলাকা হওয়ায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা।দমকল বিভাগের পক্ষ থেকে জলের সঙ্গে ফোম ব্যবহার করে এই আগুন আয়ত্তে আনার চেষ্টা চালানো হচ্ছে। এলাকাটি পুলিশের পক্ষ থেকে ঘিরে ফেলা হয়েছে। আগুন যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00