Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজনীতি যোগের জল্পনা নিয়ে মুখ খুললেন ইনফোসিস প্রতিষ্ঠাতা, কী বললেন?  

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: ইউপিএ জমানায় দেশের রাষ্ট্রপতি নির্বাচনে তাঁর প্রার্থী হওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। ত‍ৎকালীন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ব্যক্তিগতভাবে চেয়েছিলেন, দেশের শীর্ষ সাংবিধানিক পদে তাঁর মতো মৃদুভাষী এবং স‍ৎ ও স্বচ্ছ ভাবমূর্তির ব্যক্তি আসীন হোন। যদিও সেই প্রস্তাব সবিনয়েই প্রত্যাখান করেছিলেন ইনফোসিস প্রতিষ্ঠাতা নারায়ণমূর্তি। গত কয়েকদিন ধরে ফের তাঁর রাজনীতিতে যোগ নিয়ে জল্পনা শুরু হয়েছে। আর এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত মুখ খুললেন দেশ তো বটেই গোটা বিশ্বের তথ্য প্রযুক্তি ক্ষেত্রের অন্যতম নক্ষত্র।

এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষা‍ৎকারে রাজনীতিতে যোগের সম্ভাবনা খারিজ করেছেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা। তাঁর কথায়, ‘রাজনীতিতে যোগ দেওয়ার বয়স পেরিয়ে গিয়েছে। আমার বর্তমান বয়স ৭৮। আর ৭৮ বছর বয়সে রাজনীতিতে যোগদান করা সম্ভব নয়।’

রাজনীতিতে যোগ না দিয়েও যে জনসেবা করা যায় তাও জানিয়ে দিয়েছেন দেশের অন্যতম শীর্ষ শিল্পপতি। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন ধরেই জনসেবামূলক কাজকর্মের সঙ্গে জড়িত। দীর্ঘ কর্মজীবনে ১৪টি জাতীয় প্রাকৃতিক বিপর্যয় এবং একটি মহামারী মোকাবিলার দায়িত্ব পালন করেছি। আর সাধঙ্কারণ মানুষের কাজ করার জন্য আমার কোনও রাজনৈতিক বা প্রশাসনিক পদের প্রয়োজন হয়নি।’ জীবন সায়াহ্নে পৌঁছনো দেশের তথ্য-প্রযুক্তি জগতের অন্যতম কিংবদন্তী জানিয়েছেন, ‘আগামী দিনগুলিতে নিজের সন্তান এবং নাতি-নাতনিদের সঙ্গে বেশি করে সময় কাটাতে চান। মনের মতো গান শোনার পাশাপাশি ফের নিজের পছন্দের বইগুলি ঝটপট পড়ে ফেলতে চান। সেই সঙ্গে তরুণ ও নবীনরা কেরিয়ার গড়ার জন্য সাহায্য চাইলে তাদের পথপ্রদর্শক হয়ে উঠতে চান।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00