Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রকাশ্যে অস্কারজয়ী দেব প্যাটেলের ‘মাঙ্কি ম্যান’ ছবির প্রথম ট্রেলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃঅভিনয়ের পর এবার সিনেমা পরিচালনায় নামলেন  অস্কারজয়ী অভিনেতা দেব প্যাটেল।   শনিবার সামনে এল দেব প্যাটেল পরিচালিত ‘মাঙ্কি ম্যান’-এর প্রথম ট্রেলার। দেব প্যাটেলের অ্যাকশন ছবি দিয়ে হলিউডে ডেবিউ করলেন শোভিতা ধুলিপালা। আগামী ৫ এপ্রিল বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে আসন্ন অ্যাকশন থ্রিলার ‘মাঙ্কি ম্যান’।

হলিউড স্টুডিও ইউনিভার্সাল পিকচার্স  ‘মাঙ্কি ম্যান’-র অফিসিয়াল ট্রেলার সামনে এনেছে। ভগবান হনুমানের কিংবদন্তি দ্বারা অনুপ্রাণিত, ‘মাঙ্কি ম্যান’ মুম্বাইয়ের পটভূমিতে নির্মিত হয়েছে । একদিকে ‘মাঙ্কি ম্যান’ পরিচালনা করেছেন দেব প্যাটেল তেমনি এই সিনেমায় মুখ্যচরিত্রে দেখা যাবে তাঁকে। এই সিনেমায় দেবকে দেখা যাবে , একজন বেনামী যুবকের চরিত্রে।  যিনি একটি ভূগর্ভস্থ ফাইট ক্লাবে বাস করেন যেখানে রাতের পর রাত গরিলা মুখোশ পরে  যুদ্ধ করে। মুক্তি পাওয়া ট্রেলারে দেখা  গিয়েছে দেব আনন্দের ছোট বেলার দৃশ্য। মায়ের সঙ্গে সময় কাটান সহ একাধিক ঝলক।

প্রসঙ্গত, ‘জন উইক’ ফ্র্যাঞ্চাইজির অন্যতম প্রযোজক থান্ডার রোড ফিল্মসও সমর্থন করছে ‘মাঙ্কি ম্যান’কে। ছবিটি প্রযোজনা করেছেন প্যাটেল, জোমন থমাস, অস্কারজয়ী চলচ্চিত্র নির্মাতা জর্ডান পিল, উইন রোজেনফেল্ড, ইয়ান কুপার, বাসিল আইওয়ানিক, এরিকা লি, ক্রিস্টিন হেবলার এবং অঞ্জয় নাগপাল। এছাড়াও দেব প্যাটেল ছাড়াও  ছবিতে আরও অভিনয় করেছেন শোভিতা ধুলিপালা, বিপিন শর্মা, অশ্বিনী কালসেকর, অদিথি কালকুন্তে, সিকান্দার খের, পিতোবাশ এবং মকরন্দ দেশপান্ডে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00