Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গারুলিয়ার কাঙালি ঘাটে গঙ্গার গ্রাসে তিনটি ঘর, আতঙ্কে বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধি,গারুলিয়া: উত্তর ২৪ পরগনা জেলার নোয়াপাড়া থানার অন্তর্গত গঙ্গা ভাঙন রোধে গারুলিয়া পুরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাঙালি ঘাটে গত ২৪ জানুয়ারি থেকে সেচ দপ্তরের উদ্যোগে শুরু হয়েছে কংক্রিটের বাঁধ নির্মানের কাজ। যদিও গঙ্গার ভাঙনে অনেক আগেই ঘাট সংলগ্ন একাধিক বাড়ি গঙ্গার গর্ভে তলিয়ে গিয়েছে। এদিকে বাঁধ নিমানে শালবোল্লি পুঁততেই ফের বিপত্তি দেখা গিয়েছে। স্থানীয় বাসিন্দা চন্দন চৌধুরী জানান, শুক্রবার গভীর রাতের দিকে ঘরের পাঁচিল ভেঙে নিচে পড়ে যায়।

আওয়াজ পেয়েই ঘুম থেকে উঠে ছুটে ঘরের বাইরে বেরিয়ে আসি। কিছুক্ষনের মধ্যে তিনি সচক্ষে দেখেন তার তিনটি ঘর ভেঙে গঙ্গার গ্রাসে চলে গিয়েছে। গঙ্গা(Ganga) পাড়ের অন্যান্য বাসিন্দারাও ভয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন। বাসিন্দা চন্দ্রাবতী চৌধুরী বলেন, শালবোল্লি পুঁততেই ঘরে ফাটল দেখা দিচ্ছে। মাঝরাতে এলাকার তিনটি ঘর ধ্বসে গিয়েছে। চন্দ্রাবতী দেবীর দাবি, পুরসভার পক্ষ থেকে তাদের অন্যত্র থাকবার জন্য ব্যবস্থা করে দেওয়া হোক। এপ্রসঙ্গে স্থানীয় কাউন্সিলর দুর্গাবতী চৌধুরী বলেন, ভাঙন রোধে বাঁধ নির্মাণের কাজ চলছে।

তবুও ঘরবাড়ি ধ্বসে পড়ছে। খুব দুঃখজনক ঘটনা। বিষয়টি তিনি পুরপ্রধানকে(Chairman) জানিয়েছেন। সোমবার এই বিষয়ে তিনি পুরপ্রধানের সঙ্গে দেখা করবেন।গারুলিয়া পৌরসভার(Garulia Municipality) ৮ নম্বর ওয়ার্ডের কাঙালী ঘাটে গঙ্গার ভাঙনে ভেঙে পড়া তিনটি বাড়ির লোকজন অন্যত্র আশ্রয় নিয়েছে। গারুলিয়া পৌরসভার বিরুদ্ধে ক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঘটনাস্থলে নোয়াপাড়া থানার পুলিশ দিয়ে গোটা ঘটনা তারা নথিভুক্ত করেন। স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলে মধ্যরাতে কি হবে তিনটি ঘর গঙ্গার গ্রাসে চলে গেল সে বিষয়টি জানেন পুলিশ অফিসাররা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00