Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি ও একদিনের সিরিজে দলে ঠাঁই হল না হেটমায়ারের

Share:

নিজস্ব প্রতিনিধি: অফ ফর্মে থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টি টোয়েন্টি ও একদিনের সিরিজে ক্যারিবীয় স্কোয়াডে ঠাঁই হল না ব্যাটার সিমরান হেটমায়ারের। যদিও অজিদের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে রাজি না হওয়া জেসন হোল্ডার ও কাইল মায়ার্সকে টি টোয়েন্টি দলে জায়গা দেওয়া হয়েছে।

সম্প্রতি খুব একটা ফর্মে নেই ক্যারিবীয় ব্যাটার সিমরান হেটমায়ার। সদ্য সমাপ্ত ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে দলে রাখা হয়েছিল তাঁকে। কিন্তু নির্বাচকদের আস্থার মর্যাদা দিতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ওয়ানডে ম্যাচে করেছিলেন যথাক্রমে ৩২, ০ ও ১২ রান। অর্থা‍ৎ সর্বসাকুল্যে তাঁর ব্যাট থেকে এসেছিল ৪৪ রান।  আর টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে করেছিলেন মাত্র ১ ও ২ রান। চরম ব্যর্থতার কারণেই সরিয়ে দেওয়া হয়েছিল তাঁকে। টি টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি লিগে দাপট দেখাতে পারলেও দেশের হয়ে খুব একটা ভালো খেলতে পারেননি হেটমাসয়ার। এই সংস্করণে এখনও পর্যন্ত ৪৮ ইনিংস খেলে মাত্র ৯০২ রান করেছেন। গড় ২০.৫০।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২ ফেব্রুয়ারি মেলবোর্নে প্রথম ওয়ানডে ম্যাচে নামবে শাই হোপ বাহিনী। পরের দুটি ম্যাচ হবে সিডনি ও ক্যানবেরায়। ৪ ও ৬ ফেব্রুয়ারি। ওয়ান ডে সিরিজের পরেই টি টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে দুই দল। তিন ম্যাচের সিরিজ শুরু হবে ৯ ফেব্রুয়ারি। প্রথম ম্যাচ হবে হোবার্টে। পরের দুটি ম্যাচ হবে ১১ ও ১৩ ফেব্রুয়ারি অ্যাডিলেড ও পার্থে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিন ও টি টোয়েন্টি সিরিজে ক্যারিবীয় স্কোয়াডে কারা রয়েছেন তা এক নজরে দেখে নেওয়া যাক-

একদিনের স্কোয়াড

শাই হোপ (অধিনায়ক), আলজারি জোসেফ, আলিক আথানাজে, টেডি বিশপ, কিয়াচি কার্টি, রোস্টন চেইজ, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রিভস, টেভিন ইমলাচ, কাভেম হজ, গুড়াকেশ মোতি, কেজর্ন ওটলি, রোমারিও শেফার্ড, ওশানে থমাস, হেইডেন ওয়ালশ জুনিয়র

 

টি টোয়েন্টি স্কোয়াড

রভম্যান পাওয়েল (অধিনায়ক), শাই হোপ, জনসন চার্লস, রোস্টন চেইজ, জেসন হোল্ডার, আকিল হোসেন, ব্রেন্ডন কিং, আলজারি জোসেফ, কাইল মায়ার্স, গুড়াকেশ মোতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড, ওশানে থমাস

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00