Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উড়ানের ঠিক আগে বিমানের দরজা খুলে ঝাঁপ দিলেন যাত্রী

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়নের আগে এয়ার কানাডার একটি বিমানের দরজা খুলে লাফ দিলেন এক ব্যক্তি। গত ৮ জানুয়ারি টরেন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওই ব্যক্তি বিমানে ওঠেন। তবে তিনি বিমানের সিটে না বসে দরজা খুলে লাফ  দেন। এই ঘটনায় তিনি ২০ ফুট নিচে পড়ে যায়। তিনি গুরত্বর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার পর পিল রিজিওনাল পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হন। এয়ার কানাডার ওয়েবসাইটে বলা হয়েছে, দুর্ঘটনার কারণে বোয়িং ৭৪৭ উড্ডয়নে প্রায় ছয় ঘণ্টা দেরি হয়। তবে ওই যাত্রী কতটা আহত হয়েছেন তা এখনও পর্যন্ত জানা যায়নি। এই ঘটনা নিয়ে এয়ার কানাডার একজন মুখপাত্র জানিয়েছেন, এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত। কেন ওই ব্যক্তি লাফ দিলেন তা এখনও অধরাই।

প্রসঙ্গত, বেশ কয়েকদিন আগে এয়ার কানাডার বিমানের মধ্যে একটি যাত্রীর ওপর হামলা চালায় ১৬ বছর বয়সী এক যাত্রী। অস্বাভাবিক পরিস্থিতির ফলে ওই বিমান তিন ঘণ্টা দেরিতে উড্ডয়ন হয়। এই ঘটনার পর বিমান কর্তৃপক্ষ ১৬ বছর বয়সী ওই কিশোরকে আটক করে। তবে সেই হামলার কারণ ছিল অস্পষ্ট। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের এয়ার কানাডার বিমান থেকে লাফ দিলেন এক যাত্রী। বারবার কি করে এমন ঘটনা ঘটছে তা নিয়ে উঠছে প্রশ্ন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00