Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্রাজিলের পরবর্তী কোচ কে, জানাল ফুটবল ফেডারেশন

Share:

নিজস্ব প্রতিনিধি : ব্রাজিলের পরবর্তী কোচ হিসাবে দায়িত্ব নিচ্ছেন দরিভাল জুনিয়র। মার্চ থেকে তাঁর দায়িত্ব নেওয়ার কথা। সম্প্রতি ব্রাজিল ফুটবল ফেডারেশনের তরফে এই কথা নিশ্চিত করা হয়েছে। ব্রাজিলের ক্লাব সাও পাওলোর দায়িত্ব ছেড়ে জাতীয় দলের দায়িত্ব নিলেন তিনি।

ব্রাজিলের সংবাদমাধ্যম সূত্রে খবর, ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা পর্যন্ত দরিভালকে জাতীয় দলের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে ঠিক কতদিনের জন্য তাঁকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেবিষয়ে ব্রাজিলের ফুটবল ফেডারেশন অবশ্য আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একের পর এক খারাপ পারফরমেন্সের পর ফার্নান্দো দিনিজকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গত বছর জুলাইতে অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্ব পেয়েছিলেন দিনিজ। কিন্তু এরপর ব্রাজিলের জাতীয় দলের পারফরমেন্স ভালো হয়নি। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে টানা তিন ম্যাচ হেরেছে ব্রাজিল। গত নভেম্বর ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে প্রবল সমালোচনার মুখে পড়তে হয় দিনিজকে। তখন থেকেই নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করে দিয়েছিল ব্রাজিলের ফুটবল ফেডারেশন।

নতুন দায়িত্ব পাওয়ার পর ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, এই ডাক উপেক্ষা করা কঠিন। নিজের দেশ, নিজের দল ও নিজের সমর্থকদের জন্য লড়াই করার সুযোগ পাওয়াটা আমার কাছে সম্মানের। এটা স্বপ্ন সত্যি হওয়ার মতোই ব্যাপার। আশা করি, এটি হবে একটি সুন্দর গল্পের মতোই শুরু।

উল্লেখ্য, ৬১ বছর বয়সি এই ব্রাজিলিয় কোচ সাও পাওলোকে কোপা ব্রাজিল ট্রফি জিতিয়েছেন। পাশাপাশি ২০২২ সালে ফ্ল্যামেঙ্গোকে জিতিয়েছেন একই খেতাব। মার্চে ব্রাজিলের দায়িত্ব পাওয়ার পর ব্রাজিল দুটি প্রীতি ম্যাচ খেলবে স্পেন ও ইংল্যান্ডের বিরুদ্ধে। সেই ম্যাচে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ান দলের কী পারফরমেন্স হয়, এখন সেটাই দেখার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00