Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায়

Share:

নিজস্ব প্রতিনিধি : বৃহস্পতিবার ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়। তপসিয়া এলাকায় একটি রবারের গুদামে আচমকাই আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের সাতটি ইঞ্জিন। ঘণ্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এদিন সকাল ১০টা নাগাদ তপসিয়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। প্রথমে একটি রবারের গুদাম থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। কালো ধোঁয়া বেরোতে দেখেই আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের সাতটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। গুদামের পাশে যেহেতু একটি বহুতলও রয়েছে, তাই গোটা এলাকায় নিমেষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ঘর থেকে বাইরে বেরিয়ে আসেন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কী কারণে এই আগুন লেগেছে, তা অবশ্য দমকল কর্মীরা জানতে পারেনি। জানা যাচ্ছে, গুদামে প্রচুর দাহ্য পদার্থ মজুত ছিল। প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত থাকার কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকল কর্মী জানিয়েছেন, আগুন লাগার ফলে কী পরিমাণ সম্পত্তি ক্ষয়ক্ষতি হয়েছে, তা বের করা হবে। এর আগেও এই তপসিয়া এলাকাতেই একাধিকবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

 

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00