Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আট গোলের নাটকীয়তায় আতলেতিকোকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল

Share:

নিজস্ব প্রতিনিধি: সৌদি আরবের  রিয়াদের কিং সাউদ ইউনাভার্সিটি স্টেডিয়ামে প্রত্যাবর্তনের নতুন ইতিহাস লিখল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে দু’বার পিছিয়ে পড়েও অসাধারণভাবে ঘুরে দাঁড়িয়ে হারাল চির প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদকে। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ৩-৩। অতিরিক্ত সময়ে বিপক্ষের জালে ২ গোল গলিয়ে ফাইনালের ছাড়পত্র জোগাড় করে নিল কার্লোস আনচেলেত্তির ছেলেরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে রিয়াল ও আতলেতিকোর খেলোয়াড়রা। আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে ম্যাচ। সাত মিনিটে গ্রিজমানের কর্নার থেকে উড়ে আসা বল হেডে লক্ষ্যভেদ করে আতলেতিকোকে এগিয়ে দেন এরমোসো। তবে বেশিক্ষণ ব্যবধান ধরে রাখতে পারেননি গ্রিজম্যানরা। ২০ মিনিটের মাথায় লুকা মদ্রিচের কর্নার থেকে হেডে গোল করে রিয়ালকে সমতায় ফেরান রুডিগার। এর পরে আক্রমণের ঝড় তোলেন রদ্রিগো দে পল-গ্রিজম্যানরা। কিন্তু আচমকাই প্রতি আক্রমণে উঠে গিয়ে গোল তুলে নেয় রিয়াল। ৩০ মিনিটে কারভাহালের ক্রস থেকে ডি-বক্স থেকে লক্ষ্যভেদ করেন মেন্দি। পিছিয়ে পড়ে তেড়েফুঁড়ে ঝাঁপায় আতলেতিকো। অবশেষে ৩৭ মিনিটে রদ্রিগো দে পলের কাছ থেকে পাওয়া বল রিয়ালের জালে জড়িয়ে সমতা ফেরান গ্রিজম্যান। ২-২ গোলে শেষ হয় প্রথমার্ধের খেলা।

দ্বিতীয়ার্ধের শুরু থেকে ফের দুই দল গোলের জন্য ঝাঁপায়। রক্ষণকে মজবুত করে আক্রমণে যান দুই দলের খেলোয়াড়রা। ৭৮ মিনিটে মোরাতার শট রুডিগারের গায়ে লেগে জালে জড়ায়। ফলে পিছিয়ে পড়ে রিয়াল। ৮৫ মিনিটে আবারও রিয়ালকে সমতায় ফেরান কারভাহাল। ভিনিসিয়ুস শট প্রতিহত করেছিলেন ওবলাক। ফিরতি বলে বেলিংহ্যাম শট নিলেও গোললাইন থেকে বাঁচিয়ে দেন আতলেতিকোর এক ডিফেন্ডার। কিন্ত কারভাহালের শট জালে জড়িয়ে যায়। নির্ধারিত সময়ে ফলাফল  ৩-৩ হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১১৬ কারভাহালের ক্রস আতলেতিকোর সাভিচের পায়ে লেগে জালে জড়ায়। গোল শোধের জন্য মরিয়া হয়ে উঠেছিলেন গ্রিজম্যানরা। কাজ হয়নি। উল্টে ম্যাচের শেষ মিনিটে প্রতি-আক্রমণে গিয়ে ব্রাহিম দিয়াজ অসাধারণ গোল করে রিয়ালকে এগিয়ে দেন। এ নিয়ে টানা তিনবার সুপার কাপের ফাইনালে পৌঁছল কার্লোস আনচেলেত্তির ছেলেরা।  

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00