Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভারতীয় সিনেমার শুটিংয়ের জন্যে মালদ্বীপকে বয়কট ঘোষণা FWICE-এর

ভারতীয় সিনেমার শুটিংয়ের জন্যে মালদ্বীপকে আমরা বয়কটের ঘোষণা করছি, পরিবর্তে চলচ্চিত্র নির্মাতাদের শুটিংয়ের জন্যে কোনও ভারতীয় লোকেশন বেছে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবমাননাকর মন্তব্য করার জন্যে মালদ্বীপে ভারতীয় সিনেমার শুটিং বয়কটের ঘোষণা করল FWICE (Federation of western India cine employees)। দিন কয়েক আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাক্ষাদ্বীপ সফরে গিয়ে তাঁর ভ্রমণের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এই ছবি ভাইরাল হওয়ার পর থেকেই শুরু হয় বিতর্ক। কিছু নেটিজেন মালদ্বীপের সঙ্গে লাক্ষাদ্বীপের তুলনা টানার পরেই তৈরি হয় এই কূটনৈতিক দ্বন্দ্ব। মালদ্বীপের তিনজন উপমন্ত্রী প্রধানমন্ত্রীর পোস্টগুলিতে একাধিক অপমানজনক মন্তব্য করে বসেন। এরপরেই বিতর্ক তুঙ্গে ওঠে।

যদিও ঘটনার পরেই তিন উপমন্ত্রীকে বরখাস্ত করেন মালদ্বীপ সরকার। এবং প্রধানমন্ত্রীর পাশে এসে দাঁড়ান বলিউডের একাধিক তারকা। এদিকে মালদ্বীপে প্রচুর ভারতীয় সিনেমার শুটিং হয়, এছাড়াও বলিউডের তারকাদের অবসর যাপন মানেই মালদ্বীপ। তাই এই বিতর্ক চলাকালীনই FWICE ভারতীয় সিনেমার শুটিংয়ের জন্যে মালদ্বীপকে বঞ্চিত করার ঘোষণা দিয়েছে। FWICE মুলত বিনোদন শিল্পে কর্মী, প্রযুক্তিবিদ দের প্রতিনিধিত্বকারী সবচেয়ে প্রাচীন এবং বৃহত্তম ফেডারেল সংস্থা। তাই নরেন্দ্র মোদীকে মালদ্বীপ মন্ত্রীদের এমন অপমানের তীব্র নিন্দা করেছে FWICE।

গতকাল একটি আনুষ্ঠানিক বিবৃতি জারি করে FWICE বলেছে, “নরেন্দ্র মোদীর বিষয়ে মালদ্বীপের মন্ত্রীদের অপমান জনক মন্তব্যে আমরা অসম্মানিত বোধ করছি। ইউনিয়নের লক্ষ্য প্রধানমন্ত্রী ও জাতির প্রতি অটল সমর্থন জানানো। তাই ভারতীয় সিনেমার শুটিংয়ের জন্যে মালদ্বীপকে আমরা বয়কটের ঘোষণা করছি, পরিবর্তে চলচ্চিত্র নির্মাতাদের শুটিংয়ের জন্যে কোনও ভারতীয় লোকেশন বেছে নেওয়ার আহ্বান জানানো হচ্ছে। FWICE ভারত ও বিশ্বব্যাপী সমস্ত প্রযোজকদের কাছে আবেদন করছেন যে, মালদ্বীপে কোনও শুটিং বা প্রযোজনা কার্যক্রমের পরিকল্পনা থেকে তারা যাতে বিরত থাকেন। পরবর্তে ভারতে কোনও অনুরূপ জায়গা বেছে নিন। আর আমরা নিশ্চিত যে, এই বয়কটের ফলে মালদ্বীপের ফিল্ম ইন্ডাস্ট্রি এবং পর্যটন কেন্দ্রে যথেষ্ঠ প্রভাব পড়বে।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00