Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খ্রিস্টান মতে বিয়ে হল ইরা-নূপুরের, কান্নায় ভিজল আমিরের চোখ

এদিন তাঁদের অনুষ্ঠানে মাত্র ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। ইরার মা রীনা দত্ত, অভিনেতা ইমরান খান সকলে বিয়ের শেষে দম্পতির সঙ্গে নেচে আনন্দ করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৩ জানুয়ারি কাগজ-কলমে বিয়ে সেরেছিলেন সুপারস্টার আমির খান কন্যা ইরা খান এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিক নূপুর শিখরে। আইনি বিয়ের ঠিক পরের দিনেই রাজস্থানের উদয় পুরের উদ্দেশ্যে রওনা হয়ে যান নুপূর-ইরা এবং তাঁদের পরিবার। ইরার বাবা আমির খানও তাঁর প্রাক্তন স্ত্রী এবং ছেলেকে নিয়ে একইসঙ্গে রওনা হন। এরপর টানা ৬ দিন ধরে তাঁদের প্রাক- বিয়ের অনুষ্ঠান চলার পর গতকাল খ্রিস্টান মতে সামাজিক বিয়ে সারেন নুপূর-ইরা।

মহারাষ্ট্রীয় রীতিতে তাঁদের বিয়ে হওয়ার কথা থাকলেও শেষে খ্রিস্টান মতেই বিয়ে সারেন ইরা এবং নূপুর। জানা গিয়েছে, দম্পতি ১৩ জানুয়ারি মুম্বইয়ে একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন। এদিন স্বামী তথা ফিটনেস প্রশিক্ষক নুপুর শিখরের সঙ্গে আবেগ বিনিময়ের পর খ্রিস্টান রেওয়াজ অনুযায়ী সকলের সামনে তাঁরা চুম্বন করেন। আর তা দেখে দর্শকের আসনে বসে থাকা আমির খানের চোখে জল চলে আসে, প্রথম স্ত্রী রীনা দত্তের সঙ্গে অনেক আগেই বিচ্ছেদ হয়ে গিয়েছে আমিরের। কিন্তু ছেলে ও মেয়ের দায়িত্ব সবসময় পালন করেছেন আমির খান। বাবা সমস্ত দায়িত্ব পালন করছেন তিনি। নিজে দাঁড়িয়ে থেকে নূপুরের হাতে মেয়ের সকল দায়িত্ব তুলে দেন অভিনেতা, এদিন ইরা একটি ফ্লোর-লেংথ সাদা গাউনে অত্যাশ্চর্য দেখাচ্ছিলেন।

তবে আইনি বিয়ের দিন যেমন প্যান্ট-শর্টে বিয়ের ভ্যেনুতে পৌঁছে ছিলেন নুপূর, কিন্তু সামাজিক বিয়ের দিন একেবারেই আলাদাভাবে নিজেকে ধরা দিয়েছিলেন নুপূর শিখরে। একটি বেইজ স্যুটে তাঁকে ড্যাপার লাগছিল। এদিন তাঁদের অনুষ্ঠানে মাত্র ২৫০ জন অতিথি উপস্থিত ছিলেন। ইরার মা রীনা দত্ত, অভিনেতা ইমরান খান সকলে বিয়ের শেষে দম্পতির সঙ্গে নেচে আনন্দ করেন। এখন তাঁদের সব ভিডিওই ভাইরাল। ৮ জানুয়ারী মেহেন্দি অনুষ্ঠানের মাধ্যমে ইরা খান এবং নুপুর শিখরের বিয়ের উৎসব শুরু হয়েছিল, তারপরে ডিনার, সঙ্গীত, আমির খানের গান গাওয়া সবটাই তাঁরা তাঁদের বন্ধু এবং আত্মীয়দের সঙ্গে পালন করেন। তাদের সঙ্গীত অনুষ্ঠান হয়েছিল ৯ জানুয়ারি। গতকাল বিকেল ৪টায় এই দম্পতি তাঁদের শপথ বিনিময় করেন।ইরা এবং নূপুর ১৩ জানুয়ারী মুম্বাইতে তাদের সেলিব্রিটি বন্ধুদের জন্য একটি বিশেষ রিসেপশন পার্টির আয়োজন করেছেন বলে জানা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00