Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘জওয়ান’-এর গল্প চুরি, অ্যাটলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

এছাড়া থালাপথি বিজয় এবং সামান্থা রুথ প্রভুর সঙ্গে অ্যাটলির ২০১৭ সালের চলচ্চিত্রটিও রজনীকান্তের মুন্ড্রু মুগামের গল্প অনুলিপি করার জন্য অভিযোগের সম্মুখীন হয়েছিল।

জওহর নবোদয় বিদ্যালয়ে র‌্যাগিং- এর শিকার অষ্টম শ্রেণীর ছাত্র

নিজস্ব প্রতিনিধি উত্তর দিনাজপুর: জওহর নবোদয় বিদ্যালয়ে র‌্যাগিং এর শিকার হল এক কিশোর। উত্তর দিনাজপুর জেলার ডালখোলার ঘটনা। ডালখোলার জওহর নবোদয় বিদ্যালয়ে ঘটে গেল আবারও র‌্যাগিং এর ঘটনা। এবারে র‌্যাগিংএর শিকার অষ্টম শ্রেণীর ছাত্র রনজিত পাল(Ranjit Pal)। রনজিতের বাড়ি জেলার ইটাহার থানার(Itahar P.S.) অন্তর্গত বোষ্টম তলায়। গত রবিবার রনজিতের বাবা ঈশ্বরচন্দ্র পাল ছেলেকে নিয়ে বিকেলে […]

গলায় সাপ জড়িয়ে জন্মদিন পালন কংগ্রেস বিধায়কের

নিজস্ব প্রতিনিধিঃ কাউকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে অনেকেই নামিদামি উপহার নিয়ে যান। তবে এবার থেকে প্রানিপ্রেমী মানুষের জন্মদিনে শুভেচ্ছা জানাতে গেলে সাবধান থাকবেন। হতেও পারে তাঁর কর্মকাণ্ড আপনাকে তাক লাগিয়ে দিতে পারে। তেমনটাই ঘটিয়েছেন মধ্যপ্রদেশের শেওপুরের কংগ্রেস বিধায়ক বাবু জান্দেল। শুক্রবার(৮ সেপ্টেম্বর) তাঁর জন্মদিন ছিল। তাঁকে সমর্থকেরা শুভেচ্ছা জানাতে এসেই চমকে গেল। তাঁকে শুভেচ্ছা জানাতে দলের […]

গুলি খেলা নিয়ে বাচ্চাদের ঝগড়া থামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধিঃ প্রবাদ বাক্যে রয়েছে, ‘তিল থেকে তাল’। এই ঘটনা ফের সেই নিদর্শন দিল। সামান্য গুলি খেলা নিয়ে শিশুদের মধ্যে ঝগড়ায় প্রাণ গেল বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে শনিবার বারাসতের বিজয় নগর এলাকায়। অভিযোগের তীর পাড়ারই এক যুবকের বিরুদ্ধে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, শনিবার বারাসত ১৫ নম্বর ওয়ার্ডের বিজয় নগরের বাণীকণ্ঠ নগর সি ব্লকে […]

১০ দিনের মধ্যেই পুরুলিয়া সোনার দোকানে ডাকাতির কিনারা

নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়ার সোনার দোকানে ডাকাতির ঘটনার ১০ দিনের মধ্যে রহস্য ফাঁস করল পুলিশ। ২৯ অগস্ট ডাকাতির ঘটনা ঘটে। তখনই এই ঘটনার পশ্চাতে বিহার-ঝাড়খণ্ড যোগসূত্র পেয়েছিল পুরুলিয়া জেলা পুলিশ। তারপরেই শুরু হয় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে নাকা তল্লাশি। বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে পুরুলিয়া জেলা পুলিশের টিম। শুক্রবার মধ্যরাতে ঝাড়খণ্ডের ধানবাদের সুদামডি থেকে এই ঘটনার অন্যতম কিংপিন করণজিৎ […]

শেখ হাসিনার সঙ্গে নিজস্বী তুললেন বাইডেন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: র‍্যাবের উপরে নিষেধাজ্ঞা জারি এবং বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ঢাকার সঙ্গে ওয়াশিংটনের ঠাণ্ডা লড়াই চলছে। এমনকি নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনিসের বিরুদ্ধে মামলা স্থগিত রাখার অনুরোধ জানিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খোলা চিঠি দিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা-সহ একাধিক মার্কিন নোবেলজয়ী। যা নিয়ে বেজায় ক্ষুব্ধ বঙ্গবন্ধু কন্যা। অথচ জি-২০ সম্মেলনে ঢাকা […]

সম্মেলনে যোগ দিতে দিল্লি এলেন ফরাসি প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জি-২০ সম্মেলনে অংশ নিতে শনিবার দুপুরে দিল্লি পৌঁছেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমান্যুয়েল ম্যাক্রোঁ। ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী অনুপ্রিয়া পটেল। বিমানবন্দর থেকে সোজা সম্মেলনস্থল ভারত মণ্ডপমে পৌঁছন ফরাসি প্রেসিডেন্ট। সম্মেলনের দ্বিতীয়ার্ধে যোগ দিয়েছেন তিনি। এদিন সকাল থেকেই প্রগতি ময়দানের ভারত মণ্ডপমে শুরু হয়েছে দু’দিনের জি-২০ সম্মেলন। গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ […]

রাষ্ট্রপতির নৈশভোজে হাজির থাকার অছিলায় ইডির সমন এড়ালেন হেমন্ত সোরেন

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জি-২০ সম্মেলনে আসা বিদেশে রাষ্ট্রপ্রধানদের সম্মানে রাষ্ট্রপতি আয়োজিত খানাপিনার আসরে উপস্থিত থাকার অছিলায় ইডির সমন এড়ালেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এ নিয়ে তিন-তিনবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলব এড়িয়ে গেলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা। সূত্রের খবর, রাষ্ট্রপতির নৈশভোজে যোগ দেওয়ার কারণে সমন এড়ানোয় সোরেনের বিরুদ্ধে কড়া পদক্ষেপের রাস্তায় না হেঁটে ফের তলবের সিদ্ধান্ত […]

দিল্লিতে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন বাবা

নিজস্ব প্রতিনিধিঃ  সন্তানকে বাঁচাতে গিয়ে নিহত বাবা। শুক্রবার একদল ছেলের হাত থেকে নিজের ছেলেকে বাঁচাতে গিয়ে মৃত্যু হল বাবার। তাঁকে ইট দিয়ে পিটিয়ে হত্যা করা বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিল্লির ওখলা ফেজ টু সঞ্জয় কলোনি এলাকায়।                                        […]

সুকান্তের জেলায় ২১৫ কোটি টাকার জলপ্রকল্প গড়ছে মমতার সরকার

কুমারগঞ্জ ব্লকের মানুষদের বাড়ি বাড়ি ফ্লোরাইড মুক্ত পানীয় জল সরবরাহে উদ্যোগী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। বরাদ্দ করা হয়েছে ২১৫ কোটি টাকা।

পাকিস্তানের বিরুদ্ধে সামি খেলুন, চান হরভজন

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল রবিবার এশিয়া কাপের সুপার ফোরে বাবর আজমদের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। ওই গুরুত্বপূর্ণ ম্যাচে ফের প্রথম একাদশে ফিরতে চলেছেন যশপ্রীত বুমরা। আর তার পরেই চর্চা শুরু হয়েছে, বুমরাকে দলে ফেরাতে কোন খেলোয়াড়ের উপরে কোপ পড়তে চলেছে? কেননা, নেপালের বিরুদ্ধে বুমরার পরিবর্তে দলে ঠাঁই হয়েছিল মহম্মদ শামির। ফলে ভারতের অন্যতম নির্ভরযোগ্য পেসারের […]

স্বাস্থ্য দফতরের নির্দেশিকায় মাথায় হাত রাজ্যের সরকারি চিকিৎসকদের

রাজ্যের স্বাস্থ্য দফতর নির্দেশিকা জারি করে জানিয়েছে যে, এবার থেকে ১জন চিকিৎসককে ১ মাসে হাসপাতালের আউটডোরে অন্তত ১ হাজার ৯৫০ রোগী দেখতেই হবে।

চিকিৎসায় গাফিলতির অভিযোগ, মৃত্যু সদ্যোজাত শিশুকন্যার

নিজস্ব প্রতিনিধিঃ জন্মের পরেই মৃত্যুর কোলে ঢলে পড়ল সদ্যোজাত শিশু। চিকিৎসার গাফিলতিতে মৃত্যু বলে অভিযোগ পরিবারের। ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচলের একটি নার্সিংহোমে। ঘটনা ঘিরে উত্তপ্ত পরিস্থিতি। নার্সিংহোমে ভাঙচুর চালায় মৃত শিশুর পরিজনেরা। গত বুধবার চাঁচল এলাকার বাসিন্দা সোমা পারভিনের প্রসব যন্ত্রণা শুরু হয়। চাঁচলের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রসূতিকে। কন্যা সন্তানের জন্ম দেন […]

রাষ্ট্রপতির নৈশভোজ বয়কট ভূপেশ বাঘেল-সিদ্দারামাইয়ার

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  জি-২০ সম্মেলনে আসা বিদেশি রাষ্ট্রপ্রধানদের সম্মানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দেওয়া নৈশভোজ বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল ও কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। দুজনেই রাষ্ট্রপতি ভবনকে নৈশভোজে না যাওয়ার কথা জানিয়ে দিয়েছেন। কংগ্রেসের বাকি দুই মুখ্যমন্ত্রী অশোক গহলৌত ও সুখবিন্দর সিং সুকুও নৈশভোজ বয়কট করতে পারেন বলে জানা গিয়েছে। রাজ্যসভার বিরোধী দলনেতা তথা […]

মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু

নিজস্ব প্রতিনিধিঃ ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ পর্ব চলছে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ। শেষ হবে বিকেল ৪টে। ভোটগ্রহণ শেষ হওয়ার ৩০ মিনিট পরেই শুরু হবে গণনা।  মালদ্বীপের প্রধান দুই দল সহ পাঁচটি রাজনৈতিক দল ও তিনজন স্বতন্ত্র প্রার্থী ভোটে অংশগ্রহণ করেছেন। বর্তমান প্রেসিডেন্ট  ইব্রাহিম মহম্মদ সলিহ, সংসদের স্পিকার […]

0:00