Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পাকিস্তানের বিরুদ্ধে সামি খেলুন, চান হরভজন

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আগামিকাল রবিবার এশিয়া কাপের সুপার ফোরে বাবর আজমদের মুখোমুখি হচ্ছেন রোহিত শর্মারা। ওই গুরুত্বপূর্ণ ম্যাচে ফের প্রথম একাদশে ফিরতে চলেছেন যশপ্রীত বুমরা। আর তার পরেই চর্চা শুরু হয়েছে, বুমরাকে দলে ফেরাতে কোন খেলোয়াড়ের উপরে কোপ পড়তে চলেছে? কেননা, নেপালের বিরুদ্ধে বুমরার পরিবর্তে দলে ঠাঁই হয়েছিল মহম্মদ শামির। ফলে ভারতের অন্যতম নির্ভরযোগ্য পেসারের উপরেই কী কোপ পড়বে? যদিও এখনও পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ ঘোষণা করেননি রোহিত শর্মারা।

তবে পাকিস্তানের বিরুদ্ধে মহম্মদ সামিকে বসানোর বিরোধিতা করেছেন ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং। তিনি যে কোনও মুহুর্তে বল হাতে বিপজ্জনক হয়ে উঠতে পারা পেসারকে বসানোর পক্ষপাতী নন। বরং পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ পেস আক্রমণ নিয়ে ঝাঁপানোর পক্ষপাতী এবং সেক্ষেত্রে তাঁর পছন্দ সামি। নিজের ইউটিউব চ্যানেলে পাক-ভারত ম্যাচ নিয়ে প্রাক্তন স্পিনার বলেছেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের দায়িত্বটুকু পালন করুন ভারতীয় ব্যাটাররা। আর বাবর আজম-মহম্মদ রিজওয়ানদের থামাতে পেস আক্রমণের উপরে জোর দেওয়া উচিত। সেক্ষেত্রে বুমরার সঙ্গে সামিকে খেলানো উচিত।’

তাহলে নেপালের বিরুদ্ধে খেলা প্রথম একাদশ থেকে কাকে বাদ দেওয়ার পক্ষপাতী তা জানতে চাওয়া হলে প্রাক্তন স্পিনার রাখঢাক না রেখে বলেছেন, ‘মহম্মদ সিরাজকে বসানো উচিত। কেননা, শার্দুল ঠাকুর ব্যাট হাতে কিছু রান এনে দিতে পারবেন। কিন্তু সিরাজের কাছ তেকে তা আশা করা অন্যায়।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00